চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত রকমের বল করতে পারেন ৮ কোটির ‘রহস্যময়’ স্পিনার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিলামের আগেই তাকে নিয়ে ছিল টানাটানি। আইপিএলে অভিষেকের অপেক্ষায় থাকা বরুণ চক্রবর্তী যে নিলামে একটা ধাক্কা দেবেন সেটা আগেই আন্দাজ করা যাচ্ছিল।

কিন্তু নামিদামী ক্রিকেটারদের ম্লান করে দিয়ে প্রায় অখ্যাত এক স্পিনারকে যে ৮ কোটি ৪০ লাখ রুপি খরচ করে কিনে নেবে কিংস ইলেভেনে পাঞ্জাব সেটা নিশ্চয় কেউ ভাবেননি! তাই নিলাম চলতে থাকা অবস্থায় শুরু হয়েছে কানাকানি, কে এই বরুণ চক্রবর্তী?

বরুণ চক্রবর্তী সম্পর্কে বলতে গেলে সবার আগে আসে তার বল হাতে তার বিরল এক গুণের কথা। ক্রিকেটার হিসেবে ২৭ বছর বয়সী বরুণ একজন স্পিনার। এমন একজন স্পিনার যার হাতে আছে কিনা ৭ রকমের বোলিং বৈচিত্র্য!

অফব্রেক, লেগব্রেক, গুগলি, ক্যারম বল, ফ্লিপার, টপস্পিন, আর্মবল; স্পিনাররা যত রকম বৈচিত্র্যে বল করেন তার প্রায় সবগুলো একাই করতে পারেন। কখন কী বল করবেন ব্যাটসম্যান সেটা আগেই আন্দাজ না করতে পারলে তার জন্য বরুণকে খেলা এক প্রকার দুরুহই হয়ে পড়বে। ভারতের ঘরোয়া ক্রিকেটে তাই বরুণের নামই হয়ে গেছে রহস্যময় স্পিনার!

বোলিং বৈচিত্র্যের মত বৈচিত্র্যময় বরুণের ক্রিকেটের ক্রিকেট জীবনও। ১৩ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করে চার বছর খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। কিন্তু বয়সভিত্তিক দলগুলোতে একাধিকবার প্রত্যাখ্যাত হয়ে খেলাই ছেড়ে দিয়েছিলেন। চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে শেষ করেন স্নাতক। খন্ডকালীন স্থাপত্যবিদ হিসেবে কাজ করার পাশাপাশি টুকটাক ক্রিকেটটা চালিয়ে গেছেন।

রক্তে ক্রিকেট থাকায় চাকুরি ভালো লাগেনি। তাই সব ছেড়ে আবারও মনে দিয়েছেন ক্রিকেটে। পজিশন পরিবর্তন করে হন পেসার।

Reneta

কিন্তু আবারও কপাল খারাপ। পেসার হয়ে এক ম্যাচ খেলার পরেই পড়েন চোটে। তখনই সিদ্ধান্ত নেন পেসার থেকে হবেন স্পিনার। টেনিস বলে দারুণ টার্ন পাওয়ার পর দেখলেন তার হাতে আছে বৈচিত্র্য। ভেবেচিন্তে শুরু করলেন স্পিন বল।

জুবিলি ক্লাবের হয়ে ২০১৭-১৮ মৌসুমে চেন্নাইয়ের চতুর্থ বিভাগে বিস্ফোরক ক্রিকেট খেলেছেন বরুণ। ৫০ ওভারের ম্যাচে মাত্র ৩.০৬ রান রেটে নিয়েছেন ৩১ উইকেট। ব্যাট হাতেও দারুণ সিদ্ধহস্ত বরুণ। গত আইপিএলে কলকাতা ও চেন্নাইয়ের নেটেও বল হাতে নজর কাড়েন।

তবে বরুণ নজরে এসেছেন সদ্য শেষ হওয়া তামিল নাডু প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করে। টুর্নামেন্টে ২৪০টি বল করে ১২৫টিতে কোনো রান নিতে দেননি ব্যাটসম্যানকে। নিয়েছেন ৯ উইকেট। দল মাদুরাইকে জিতিয়েছেন প্রথম শিরোপাও। এই টুর্নামেন্টের পরেই নিশ্চিত হয়ে যায় আইপিএলেও পা পড়তে চলেছে তার। কিন্তু সেটা যে এতটা দামে সেটা নিশ্চয়ই কল্পনা করেননি বরুণ নিজেও!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলতি অর্থ বছরে রপ্তানি আয় হবে ৪৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

পরবর্তী

চীনে ছবি নিয়ে বাধার মুখে আমির খান

পরবর্তী

চীনে ছবি নিয়ে বাধার মুখে আমির খান

জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে আওয়ামীপন্থীদের বড় জয়

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT