চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত মাস পর ডাক পেলেন ইউনিস খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

সাত মাস পর আবারও পাকিস্তান ওয়ানডে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। ওয়াডে ক্রিকেটে বর্তমান ফর্মটা ভালো না হলেও ১১ তারিখ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে ইউনিসকে ডেকেছেন নির্বাচকরা।

চলতি বছর নিউজিল্যান্ড সফরে এবং এরপর এপ্রিলে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্বল পারফমেন্সের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েন ৩৭ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটসম্যান। যেখানে ছয় ম্যাচে তিনি মাত্র ৭৭ রান করতে সক্ষম হন।

তবে প্রধান নির্বাচক হারুন রশিদ বলেছেন, আসন্ন চার ম্যাচের সিরিজে তার ব্যাটিং অভিজ্ঞতা পাকিস্তান দলের প্রয়োজন হবে।

তিনি বলেন, অবশ্যই টেস্টে তার বর্তমান ফর্ম অসাধারণ এবং আমাদের মিডল অর্ডার ব্যাটিং লাইন আপকে স্থিতিশীল করতে একজন সিনিয়র ব্যাটসম্যান আমাদের প্রয়োজন।

ওয়ানডে ক্যারিয়ারে এ পর্যন্ত ২৬৪ ম্যাচ খেলা ইউনিস গত সাত বছরে সেঞ্চুরি পেয়েছেন মাত্র দু’টি। যে কারণে দলের প্রধান কোচ ওয়াকার ইউনিস এবং অন্যান্য সাপোর্ট স্টাফ তাকে দলে না নেয়ার পক্ষে ছিলেন বলে জানা গেছে।

তবে ইউনিসকে নির্বাচন করার পক্ষেই কথা বলেন রশিদ।

Reneta

আবুধাবিতে আগামী ১১ নভেম্বর চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ ২০ বছর বয়সী জাফর গোহার। ইনজুরির কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়া ইমাদ ওয়াসিমের পরিবর্তে দলে নেয়া হয়েছে বাঁ-হাতি স্পিনারকে। আর কোচের সঙ্গে ভালো আচরণ না করায় দলে জায়গা হয়নি সোয়েব মাকসুদের।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজও খেলবে পাকিস্তান এবং এ দল পরে ঘোষণা করা হবে। পাকিস্তান ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন আজহার আলী। বৃহস্পতিবার সমাপ্ত তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান।

পাকিস্তান দলঃ  আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, ইউনিস খান, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, জাফর গোহার, মোহাম্মদ ইরফান, রাহাত আলী, আনোয়ার আলী, আমির ইয়ামিন ও বিলাল আসিফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিস খান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT