স্পোর্টস

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ইউনিস খান

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ইউনিস খান

পাকিস্তানের বর্ষীয়ান ক্রিকেটার ইউনিস খান ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিলেন। বুধবার আবু ধাবিতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি হবে তার শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের প্রেক্ষাপটে এবার তাকে ওয়ানডে দলেও ডাকা হয়েছিল। ২০১৫ বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয় দীর্ঘদেহী এই ক্রিকেটারকে। তিনি ওই টুর্নামেন্টে ৩ ম্যাচ থেকে মাত্র ৩৭ রান করেছিলেন।

২০০০ সালে করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল ইউনিস খানের। তিনি ২৬৪টি ওয়ানডে ম্যাচে ৭ হাজার ২৪০ রান করেছেন। যার গড় ৩১.৩৪। তার সর্বোচ্চ ১৪৪ রান ছিল ২০০৪ সালে হংকংয়ের বিরুদ্ধে।

ইউনিস খানের নেতৃত্বেই ২০০৯ সালে পাকিস্তান টি-২০ বিশ্বকাপ জিতেছিল। ইতোমধ্যে তিনি টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

দুবাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জাভেদ মিঁয়াদাদকে টপকে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী এখন তিনি।

বিষয়:ইউনিস খান পাকিস্তান ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…