বাংলাদেশ

‘সাত দিনের মধ্যে নীলাদ্রির হত্যাকারীদের গ্রেফতার করতে হবে’

‘সাত দিনের মধ্যে নীলাদ্রির হত্যাকারীদের গ্রেফতার করতে হবে’

৭ দিনের মধ্যে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছে গণজাগরণমঞ্চ। নিলয়ের স্মরণে গণজাগরণমঞ্চ আগামী শুক্রবার সারাদেশ শোক দিবস পালন করবে।

শুক্রবার নিজ বাসায় খুন হন গণজাগরণমঞ্চের কর্মী ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়। এ ঘটনার প্রতিবাদে টিএসসিতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা নিলয় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

জড়িতদের গ্রেফতারে সরকারের স্বদিচ্ছার অভাবেই একের পর এক ব্লগার খুন হচ্ছেন বলেও মনে করেন তারা। পরে শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে নিলয় হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে গণজাগরণমঞ্চ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মশাল মিছিল বের হয়।

বিষয়:গণজাগরণমঞ্চ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…