চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজা বাতিল না হলে ‘নির্বাচনে অযোগ্য’ খালেদা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া-জামিন আবেদন

দুর্নীতির মামলায় সাজা বাতিল না হলে খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

যদিও দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা আগেই হারিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেয়া ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়ে মঙ্গলবার রায় দেন হাইকোর্ট।

Banglabid

এই রায়ের পর খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা – এমন প্রশ্নের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এখানে দুই রকম ব্যাখ্যা আছে। এক. সাজার কার্যকারিতা স্থগিত করা। আর দুই. সাজা বাতিল করা। এক্ষেত্রে আমার অভিমত হলো, সাজাপ্রাপ্ত কেউ যদি নির্বাচন করতে চান, তাহলে তার সাজাটা আদালতের মাধ্যমে বাতিল হতে হবে। আর সাজা স্থগিত থাকলে সাজাপ্রাপ্ত ব্যক্তি জেল থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

এই রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘সংবিধানের ৬৬(২) ডি অনুচ্ছেদ অনুসারে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য আগেই হয়ে গেছেন। এখন আর নতুন করে বলার কিছু নেই। কারণ আগেই এই মামলায় ওনার ৫ বছর সাজা হয়েছে। তাছাড়া উনি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন। সংবিধানে বলা আছে, ‘নৈতিক স্খলনের দায়ে কেউ যদি দুই বছর দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে এই সাজা শেষ হওয়ার পরবর্তী পাঁচ বছর পর্যন্ত সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।’

মঙ্গলবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন।

Reneta

এছাড়া এই মামলায় হাইকোর্টে আপিল করা অন্য দুই আসামিকে বিচারিক আদালতের দেয়া সাজাই বহাল রাখেন।

বিচারিত আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল খারিজ করার পাশাপাশি দুর্নীতি দমন কমিশন-দুদকের করা রিভিশন বিবেচনায় নেন হাইকোর্ট।

রায় ঘোষণার সময় আদালতে খালেদা জিয়ার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই মামলায় পাঁচ বছরের সাজা দেন। সেই সঙ্গে তার ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসাসির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়। এ রায়ের পরই আদালত থেকে কারাগারে নেয়া হয় খালেদা জিয়াকে।

এরপর বিচারিক আদালতের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। একই সঙ্গে আপিল করেন এই মামলায় সাজাপ্রাপ্ত আসামি সালিমমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ।

আর বিচারিক আদালতের রায়ে খালেদাকে দেয়া সাজা বাড়াতে রিভিশন আবেদন করে দুদক। সাজা বহাল রাখার আবেদন করে রাষ্ট্রপক্ষও। এসব আপিলের শুনানি নিয়ে হাইকোর্ট রায় দিলেন।

গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ের পর থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন খালেদা জিয়া।

তবে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনকারাগারখালেদাখালেদা জিয়ালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাইফ আলী খান কন্যার অভিষেক

পরবর্তী

‘অনলাইনে ফাঁকিবাজির কোনো জায়গা নেই’

পরবর্তী

'অনলাইনে ফাঁকিবাজির কোনো জায়গা নেই'

কাদের

চাপের মুখে সংলাপে বসছে না শেখ হাসিনা: কাদের

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT