সাজা বহাল থাকায় আদালতেই ‘যুদ্ধাপরাধীর বিষপান’

Older man with white beard and hair, wearing a suit, using headphones in a recording studio. Channel i News – চ্যানেল আই নিউজ
বসনিয়া যুদ্ধে অভিযুক্ত যুদ্ধাপরাধী স্লোবোদান প্রালজাকের সাজা বহাল রাখায় আদালতের চূড়ান্ত শুনানির সময়ে বিষপান করেন তিনি। বসনিয়ার এই সামরিক কর্মকর্তা বিষ গ্রহণ করায় আদালতের শুনানি স্থগিত হয়ে যায়।
নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর যুগোস্লাভিয়া’ প্রালজাকের ২০ বছরের সাজা বহাল রাখেন। এই ঘোষণার পরে একটি ছোট বোতল থেকে তরলজাতীয় পদার্থ পান করেন প্রালজাক। এসময় তিনি চিৎকার করে বলেন, আমি যুদ্ধাপরাধী নই।
প্রালজাকের আইনজীবী বলেন, আমার মক্কেল বিষ গ্রহণ করেছেন। তখন প্রিজাইডিং বিচারক শুনানি বরখাস্ত করেন এবং চিকিৎসককে ডেকে পাঠান।
প্রালজাক আসলেই বিষ গ্রহণ করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তার শারীরিক অবস্থা সম্পর্কেও জানা যায়নি।
১৬ শতকে নির্মিত মোসতার সেতু ধ্বংস করার নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে প্রালজাকের বিরুদ্ধে। এ কারণে বেসামরিক মুসলিম জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিলো।






