কলোম্বোতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন শ্রীলংকার ক্রিকেট কিংবদন্তী কুমার সাঙ্গাকারা। তার অবসর গ্রহণে ভারাক্রান্ত ক্রিকেটবিশ্ব। তার চলে যাওয়ার মধ্য দিয়ে ক্রিকেট জগত হারালো এক অমূল্য রত্ন।
সাঙ্গাকারার বিদায় গ্রহণে প্রতিক্রিয়া ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্বের অসংখ্য ক্রিকেটার, তারকা ও গুণগ্রাহী। বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই ক্রিকেট তারকাকে সম্মান জানিয়েছেন।
পোস্টে সাকিব বলেছেন, সাঙ্গাকারার অবসর গ্রহণ শ্রীলংকান ক্রিকেটের একটি উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি এবং বিশ্ব জানাচ্ছে আরেকজন কিংবদন্তীকে বিদায় অভিবাদন। বিশ্ববাসী চিরকাল মনে রাখবে এই সেরা ক্রিকেট তারকাকে।






