চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরিকায় তামিম বাহিনীর দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ ২১৭ দিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরে বল হাতে পারফরম্যান্সটা ঠিকঠাকই করছে টাইগার বোলাররা। সাগরিকার মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করতে নামা আফগানিস্তানের ৩৫ ওভারে সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান। নাজিবুল্লাহ জাদরান ৩৩ এবং মোহাম্মদ নবী ৯ রানে ক্রিজে আছেন।

বাংলাদেশ দলের জন্য বিপদজনক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন রহমত শাহ। আফগান এই ব্যাটার তিন নম্বরে ব্যাট করতে নেমে ধীরে খেলে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে নিয়ে বড় স্কোরের পথে দলকে রাখছিলেন।

তবে দ্বিতীয় স্পেলে সাফল্যের দেখা পান তাসকিন আহমেদ। বিপদজনক হয়ে ওঠা রহমতকে প্যাভিলিয়নের পথ দেখান। ৬৯ বলে ৩ চারের মারে ৩৪ রান করা রহমত ব্যাক অফ লেন্থ বলে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন। ভাঙে তৃতীয় উইকেটে ৩৩ রানের জুটি। ৭৯ রানে ঘটে তৃতীয় উইকেটের পতন।

Banglabid

২৮তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে বল তুলে দেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওভারেই উইকেট পান রিয়াদ। অতিথি দলের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি কাট শট খেলতে হন ব্যর্থ। ব্যাটের নিচের কানায় বল লেগে তা মুশফিকের গ্লাভসে জমা পড়ে। ৪৩ বলে ৩ চার ও এক ছক্কায় ২৯ রানে ফেরেন শাহিদি।

এর আগে বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারে মোস্তাফিজুর রহমান ছিলেন খানিকটা নড়বড়ে। খরচ করেছিলেন ৭ রান। তবে নিজের দ্বিতীয় ওভারেই তিনি দলকে এনে দেন ব্রেক থ্রু।

৭ রান করা আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ডাউন দ্য উইকেটে এসে মেরেছিলেন। বল অনেক উঁচুতে উঠে যাওয়ার পর মিড অনে থাকা তামিম ইকবালের হাতে জমা পড়ে।

Reneta

মোস্তাফিজের পর উইকেটের দেখা পেয়েই গিয়েছিলেন তাসকিন আহমেদ। তার করা দারুণ শর্ট বলে বাজেভাবে পুল করেছিলেন ইব্রাহিম জাদরান। কিন্তু ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মাহমুদউল্লাহ রিয়াদ সহজ ক্যাচ ছেড়ে দেন।

৩ রানে জীবন পাওয়া ইব্রাহিম পরে তাসকিনের উপর চড়াও হন। তার করা চতুর্থ ওভারের চতুর্থ বলে ছক্কা ও পঞ্চম বলে মারেন চার।

প্রথম ওভারে সাকিব আল হাসান পেয়েছিলেন মেইডেন। দ্বিতীয় ওভারে চার রানের বেশি দেননি। তৃতীয় ওভারে তার ওভারে দুটি চার মারেন রহমত।

দলীয় ১৮ রানেই পড়তে পারতো সফরকারীদের দ্বিতীয় উইকেট। সেটি পড়েছে ৫৬ রানের মাথায়। প্রথম দুই ওভারে কেবল ২ রান দিয়ে মিতব্যয়ী বল করতে থাকা শরিফুল ইসলাম তৃতীয় ওভারেই পান উইকেট।

ইব্রাহিম পাওয়া জীবনটাকে খুব লম্বা করতে পারেননি ইব্রাহিম। তিনি ১৯ রান করে শরিফুলের বলে স্লিপে অভিষিক্ত ইয়াসির আলী রাব্বির হাতে ধরা পড়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT