চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ৯৩, হৃদয় ৯২, বাংলাদেশ ৩৩৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। বিশাল সংগ্রহের পরও বড় আক্ষেপ সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হওয়া। সাকিব ৯৩ ও হৃদয় ৯২ রানে আউট হন।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সাকিব-হৃদয় অনেকটা পথ পাড়ি দেন। বাংলাদেশের নড়বড়ে শুরুর পর চতুর্থ উইকেটে ১৩৫ রানের জুটি গড়ে এনে দেন বড় পুঁজি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলেছে। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ ছিল আগের সর্বোচ্চ রানের ইনিংস।

Banglabid

মুশফিকুর রহিমের ২৬ বলে ৪৪ রানের ক্যামিও বড় সংগ্রহের পথে রেখেছে দারুণ অবদান।

৮১ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকেই শুরু হয় বড় লক্ষ্যের পথে ছোটা। সাকিব-হৃদয়ের সাবলীয় ব্যাটিং জাগায় তিনশর আশা। সেটি আরও বড় হয় টেলএন্ডারদের দাপুটে ব্যাটিংয়ে।

ইয়াসির আলি চৌধুরী ১০ বলে ১৭, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ ৭ বলে ১১ রান করেন।

Reneta

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন হৃদয়। অল্পের জন্য ইতিহাসগড়া হয়নি এ তরুণের।

গ্রাহাম হিউমের বলে বোল্ড হতেই থমকে যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি। দর্শকদের সেঞ্চুরি উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত করেন। ৮৫ বলে ৯২ ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা।

তার আগে সাকিব ৯৩ রান করে ফেরেন। নার্ভাস নাইনটিজে ফেরেন দুজনই।

শনিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তৌহিদ হৃদয়কে নিয়ে ইনিংস বড় করছিলেন সাকিব। ছিলেন শতকের দ্বারপ্রান্তে। ৩৭.২ ওভারে ভুল করে বসেন হিউমের বলে। উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ৮৯ বলে ৯৩ রান সংগ্রহ করেন সাকিব।

টস হেরে ব্যাট করতে নেমে ৮১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে হৃদয়ের জুটিতে অস্বস্তি কাটিয়ে স্বাগতিকরা পায় বড় সংগ্রহের পথ। ১৩৫ রানের নান্দনিক জুটি ভাঙে সাকিবের সেঞ্চুরি হাতছাড়ার মধ্য দিয়ে। ৮৯ বলে ৯টি চারে ৯৩ রান করেন এ বাঁহাতি।

উইকেটে পুরোপুরি থিতু হয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তার আগে লিটন দাসও ফেরেন বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ নিয়ে।
৩৪ বলে ২৫ রান করে শান্ত বোল্ড হন অ্যান্ডি ম্যাকব্রিনের অফস্পিনে লাইন মিস করে। তার আগে হঠাৎ লাফিয়ে ওঠা বলে কাভারে সহজ ক্যাচ তুলে দেন লিটন। ৩১ বলে করেন ২৬ রান।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ডানহাতি পেসার মার্ক অ্যাডায়ারের আউটসুইংয়ের মুখে আলতো করে ব্যাট ছোঁয়ান বাংলাদেশ অধিনায়ক। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা পল স্ট্রিলিং তা লুফে নেন।
দশম ওভারে সাজঘরে ফেরেন লিটন দাসও। ৩১ বলে ২৬ রান করেন তিনি। কার্টিস ক্যামফারের বলে স্ট্রিলিংয়ের হাতেই ক্যাচ দেন এ ওপেনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহি অন্তঃসত্ত্বা, তার প্রতি সংবেদনশীল আচরণের অনুরোধ জয়ার

পরবর্তী

বিডিআর বিদ্রোহের পেছনে বিএনপি ঘি ঢেলেছিল: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর বিদ্রোহের পেছনে বিএনপি ঘি ঢেলেছিল: তথ্যমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

সর্বশেষ

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT