বাংলাদেশ

জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং সেটে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছে আদালত।

আজ শনিবার ১৮ মার্চ সন্ধ্যায় জামিন দেয় আদালত। কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন পান তিনি।

এর আগে দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেয়া হয়।

 

বিষয়:মাহিয়া মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…