চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-শিশির দম্পত্তির ব্যাংক হিসাব তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সাথে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরেরও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বুধবার পাঠানো এক চিঠিতে বিএফআইইউ এসব তথ্য চেয়েছে।

সাকিব বর্তমানে ভারতে আছেন। সেখানে বাংলাদেশের হয়ে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেছেন। তার স্ত্রী শিশির রয়েছেন যুক্তরাষ্ট্রে।

সাকিব সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে দেশে আসবেন নাকি যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য জানিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে খেলার কথা রয়েছে সাকিবের।

সাকিব ক্রিকেট খেলার বাইরে নানা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। সর্বশেষ আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সম্প্রতি শেয়ার বাজার কারসাজিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবার বিএফআইইউ থেকে তার ও স্ত্রীর ব্যাংক হিসেবে চাওয়া হল।

আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) হিসাবের তথ্য দিতে বলেছে বিএফআইইউ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্যাংক হিসাবলিড স্পোর্টসশিশিরসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT