চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-নবীকে তাড়া করছেন মঈন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে ব্যাট-প্যাড তুলে রাখার সময় মঈন আলী জানিয়েছিলেন, সাদা বলের ক্রিকেটে মনোযোগ বাড়াতে চান। ইংলিশ অলরাউন্ডারের পক্ষেই কথা বলছে ‘ব্যাট-বল’। দুর্দান্ত পারফর্মে মঈন রাখছেন সফলতার ছাপ, সেরাদের সেরা অলরাউন্ডার হওয়ার দৌড়ে সাকিব-নবীদের ঘাড়ে ফেলছেন নিঃশ্বাস।

ইয়ন মরগানের চোটে দায়িত্ব এসেছে, ইংলিশদের ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে উড়ছেন হার্ডহিটিং অলরাউন্ডার। ক্যারিবিয়ানমুলুকে সামনে থেকে লড়ে জিতিয়েছেন দুটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের কাছে যদিও ৩-২ ব্যবধানে সিরিজ হেরেছে তার দল। তবে অধিনায়ক মঈন ছাপিয়ে গেছেন নিজেকে।

আইসিসি টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উঠেছেন সেরা তিনে। ২০৫ রেটিং পয়েন্ট নিয়ে পেছনে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ভানিডু হাসারাঙ্গাকে। তালিকায় সবার উপরে ২৬৫ রেটিং পয়েন্ট নিয়ে মোহাম্মদ নবী। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ২৩১ রেটিং নিয়ে আছেন সেরা দুইয়ে।

ক্যারিবিয়ানদের ডেরায় পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মিডল অর্ডারের অন্যতম ভিত ছিলেন মঈন। ব্যাট হাতে ১৪৬ স্ট্রাইকরেটে তুলেছেন ১০৮ রান। বল হাতেও পোলার্ড-পুরানদের বেশ ভুগিয়েছেন ডানহাতি স্পিনার। ১৩ ওভার হাত ঘুরিয়ে ফিরিয়েছেন ৫ ক্যারিবিয়ানকে। গুরুত্বপূর্ণ সময়ে এনে দিয়েছেন ব্রেক-থ্রু।

বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মঈন ছাড়াও এগিয়েছেন জেসন হোল্ডার, নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড। ক্যারিবিয়ান অধিনায়ক কাইরেন পোলার্ড ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ব্যাটারদের সেরা বিশে। বোলিংয়ে ১৫ ধাপের এক লাফে ৩৪তম স্থানে জায়গা করেছেন জেসন হোল্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজনবীমঈনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাবি শিক্ষার্থীকে চাপা দেওয়া সেই চালক আটক

পরবর্তী

নাটোরে চিরনিদ্রায় শায়িত রাবি শিক্ষার্থী হিমেল

পরবর্তী

নাটোরে চিরনিদ্রায় শায়িত রাবি শিক্ষার্থী হিমেল

করোনায় শনাক্ত কিছুটা কমেছে, আরও ৩৬ জনের মৃত্যু

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT