জনপদ

নাটোরে চিরনিদ্রায় শায়িত রাবি শিক্ষার্থী হিমেল

শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য ফুলের মালা ও শোকের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে শায়িত রাবি শিক্ষার্থীর জন্য শ্রদ্ধা নিবেদন ও ফুলের মালা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র মাহমুদ হাবিব হিমেলের মরদেহ নাটোর শহরের কাপুড়িয়া পট্টি নানাবাড়ি এলাকায় দাফন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে মরদেহ নাটোরে নেয়ার সময় সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা। মরদেহ নেয়া হয় স্থানীয় একটি স্কুল প্রাঙ্গণে।

সেসময় নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী হিমেল নিহত হওয়ার ঘটনায় তার নানার বাড়িতে চলছে শোকের মাতম।

২০১৭ সালে হিমেলের বাবা মারা যাওয়ার পর স্কুল, কলেজ নাটোরেই শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল।

 

বিষয়:নাটোর রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি শিক্ষার্থীর মৃত্যু সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…