ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বৃষ্টি-আইনে ১৯ রানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম টি-টুয়েন্টিতে হারার পর দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর জয়ে ঘুরে দাঁড়ায় সাকিববাহিনী। পরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজের মতো টি-টুয়েন্টি সিরিজও ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজরা।
ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে অভিনন্দন বার্তায় আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।










