খেলোয়াড হিসেবে সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্টতা না থাকলে হত্যা মামলা থেকে সাকিবের নাম প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।








