ক্রিকেট

সাকিবের ৪ হাজার

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, মাঠে ব্যাটিং করছেন, বাংলাদেশের ক্রিকেট দলের একজন খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৪ হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নামার আগে ৬৭ রান দূরে ছিলেন।

প্রথম ইনিংসে ৩৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে অপরাজিত আছেন সাকিব। তাতে হারের মুখ থেকে ড্রয়ের আশা করছে বাংলাদেশ।

ইনিংস পরাজয় এড়াতে টাইগারদের করতে হবে ২১৩ রান। পঞ্চম দিনের চা বিরতির পর ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৮৭ রান।

সাকিবের আগে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। মি. ডিপেন্ডেবল ৫ হাজার রানের খুব কাছে আছেন। তার সংগ্রহ ৪,৮৫৬।

টেস্ট ইতিহাসে অলরাউন্ডার হিসেবে সাকিবের ৪ হাজার রান ও দুইশর বেশি উইকেটের মালিক হওয়া সবচেয়ে দ্রুততমের রেকর্ড। লেগেছে মাত্র ৫৯ টেস্ট।

বিষয়:ঢাকা টেস্ট বাবর বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মিরপুর টেস্ট সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…