চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের হঠাৎ কী হল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেটে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগেরদিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন হেড কোচ স্টিভ রোডস। ম্যাচ শেষে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। মিরপুরে দ্বিতীয় টি-টুয়েন্টির আগেও নেই অধিনায়কের দেখা, এলেন সৌম্য সরকার। টানা তিনটি সংবাদ সম্মেলনে অনুপস্থিত সাকিব আল হাসান।

চোটপ্রবণ সাকিবের নতুন কোনো সমস্যা হল কিনা সে শঙ্কা থেকেই সৌম্যর সংবাদ সম্মেলনের শুরুতে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের কাছে জানতে চাওয়া হয় অধিনায়ক কেনো নেই? জবাবে তিনি বলেন, ‘কারণ তো নেই আসলে, অ্যা ম্যাটার অব চয়েস। ক্যাপ্টেনকে সামনে কোনো একসময় পাবেন।’

মিডিয়া ম্যানেজারের কথায় কৌতূহল মেটেনি। পরে অনুষন্ধানে জানা গেল, জ্বরে ভুগছেন সাকিব। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ‘সাকিবের গা একটু গরম, তাপমাত্রা ১০০-এর মতো। তাপটা না কমলে ওষুধ খেতে হবে।’

Banglabid

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামার আগে বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে এলেও অনুশীলনে নামেননি সাকিব। দুপুরে অনুশীলন শুরুর পূর্বে সৌম্য যখন সংবাদমাধ্যমের মুখোমুখি, তার আগেই স্টেডিয়াম ছাড়েন অধিনায়ক। তখন থেকেই নানামুখী আলোচনা বিসিবিপাড়ায়!

সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শুরুর আগমুহূর্তে সাকিব ব্যাটিং অনুশীলনে চোট পাওয়ায় বাধ্য হয়েই এসেছিলেন রোডস। ম্যাচ শেষে না আসার কারণ হতে পারে হারের হতাশা! কিন্তু আরেকটি নতুন ম্যাচের আগে সাকিবের না আসা যখন সবাইকে অবাক করছে, তখনই জানা গেল জ্বরের কথা। গত কয়েকমাস চোটের সঙ্গে লড়তে থাকা সাকিবের ওপর থেকে দুশ্চিন্তার ছায়াটা যেন সরছেই না!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির ইশতেহার রাজাকার ও আলবদরদের পোষণ ও পুনর্বাসনের ইশতেহার: নানক

পরবর্তী

হাজার মাইল দূরে থেকেও দেশপ্রেম কমেনি তাদের

পরবর্তী

হাজার মাইল দূরে থেকেও দেশপ্রেম কমেনি তাদের

‘গুজব মনিটরিংয়ে’ উচ্চ পর্যায়ের সেল গঠন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT