চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের যা কিছু প্রথম

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৪১ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

কেবল বাংলাদেশেরই নন, বিশ্বক্রিকেটেরই একজন আইকন সাকিব আল হাসান। ক্যারিয়ারের শুরু থেকে ব্যাট-বলে দাপট দেখিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন। এই অলরাউন্ডার সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নেই। ভক্তরা যদিও নিয়মিতই খোঁজ রাখেন, জানেন ক্রিকেটে তার হাতেখড়ি সম্পর্কে। এরপরও প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে সেই ভক্তরা গুলিয়ে ফেললেন সবকিছু। ‘সেলফি উইথ সাকিব’ অনুষ্ঠানে সাকিব সম্পর্কে অনেক প্রশ্নের জানা উত্তরই দিতে পারলেন না তারা।

সাকিবের ‘প্রথম’ অনেককিছু নিয়ে প্রশ্ন করেন অনুষ্ঠান সঞ্চালক। ভক্তরা সঠিক উত্তর দিতে পারেননি সেভাবে। পরে সাকিব নিজেই জানিয়েছেন তার অনেক ‘প্রথম’ অভিজ্ঞতার কথা। যেখানে ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ, জীবনের প্রথম কোচ, ক্লাবের গল্প। আরও ছিল বিকেএসপিতে কীভাবে আসা ও পছন্দের খাবারের কথা।

সাকিব জানালেন, নিজ জেলা মাগুরায় একটি ট্যালেন্ট হান্ট কর্মসূচিতে অংশ নিয়ে নির্বাচিত হয়ে বিকেএসপিতে ভর্তির সুযোগ পান। প্রথম কোচ মোহাম্মদ সাদ্দাম। আর প্রথম খেলেছেন ইসলামপুর স্পোর্টিং ক্লাবের হয়ে। পছন্দের খাবার খিচুড়ি।

Banglabid

প্রথম আন্তর্জাতিক ম্যাচ নিয়েও স্মৃতিচারণ করেছেন সাকিব, ‘তখন আমি অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়। ওরকই মনে হচ্ছিল। কিন্তু যখন খেলতে নামলাম তখন নার্ভাস ছিলাম। ভালো লেগেছে যে আমরা ম্যাচটা জিতেছিলাম।’

২০০৬ সালের ৬ আগস্ট। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছিল সাকিবের। মুশফিকেরও অভিষেক ওয়ানডে সেটি। ব্যাট হাতে অপরাজিত ৩০ ও কিপটে বোলিং করে একটি উইকেট নেন সাকিব। আট উইকেটের বড় ব্যবধানে জেতে বাংলাদেশ।

Reneta

প্রশ্ন-উত্তরের মজার এই পর্ব হয় রাজধানীর একটি হোটেলে ‘সেলফি উইথ সাকিব’ অনুষ্ঠানে। সাকিবের সঙ্গে সেলফি তোলেন সৌভাগ্যবান ১০০ জন হুয়াওয়ে স্মার্টফোন গ্রাহক।

ঈদ-উল-ফিতরের সময় গ্রাহকদের জন্য সেলফি উইথ সাকিব ক্যাম্পেইন চালু করেছিল স্মার্টফোন ব্র্যান্ডটি। তাদের নির্দিষ্ট মডেলের ফোন কিনে সাকিবের সঙ্গে সেলফি তোলার সুযোগ পান বিজয়ীরা। একই অনুষ্ঠানে হুয়াওয়ে ব্র্যান্ড তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াইসিক্স-টু প্রাইমও উন্মোচন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা

আগস্ট ১০, ২০২৬

কারিগরি বোর্ডের ফলাফলে বড় বিপর্যয়: পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT