ক্রিকেট

সাকিবের ‘নিষেধাজ্ঞা’ নিয়ে যা জানে বিসিবি

সাকিব আল হাসান ক্রিকেট মাঠে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে মনোযোগী, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুবছর সাজার একবছর স্থগিত নিষেধাজ্ঞা। তাতে ২৯ অক্টোবর উঠে যাওয়ার কথা নির্বাসন রেখা। সব ঠিক থাকলে আসছে নভেম্বরেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। নিষেধাজ্ঞার মেয়াদ ফুরানোর পথে, সাকিব তাই ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করবেন ক’দিন পরই।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে পাঁচ মাস কাটিয়ে এ সপ্তাহে দেশে ফিরবেন সাকিব। বিকেএসপিতে থেকে করবেন অনুশীলন। তার ফেরার সময় যতই ঘনিয়ে আসছে, বাড়ছে আলোচনা।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় আইসিসি সাকিবকে দেয় দুবছরের নিষেধাজ্ঞা। যার মধ্যে একবছর স্থগিত নিষেধাজ্ঞা। নতুন করে কোনো বিতর্কে না জড়ালে শাস্তির পরের একবছর কার্যকর হওয়ার কথা নয়।

একবছরের শাস্তির মেয়াদ প্রায় শেষের পথে চলে আসায় প্রশ্ন জাগছে নভেম্বরেই খেলায় ফিরতে পারবেন কিনা টাইগার অলরাউন্ডার। মঙ্গলবার এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সবশেষ আপডেট জানালেন সংবাদ মাধ্যমকে।

‘ইতোমধ্যে হয়ত জেনেছেন সাকিব ব্যক্তিগত উদ্যোগে ট্রেনিং করবেন। সেক্ষেত্রে উনি বিকেএসপিকে বেছে নিয়েছেন। যতটুকু জানি আগামী দুই-তিন দিনের মধ্যে উনি বাংলাদেশে আসবেন এবং ট্রেনিং শুরু করবেন।’

‘নিষেধাজ্ঞার বিষয়ে আমরা অবগত নই। এতটুকু জানি যে, যেদিন ওনার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে, পরেরদিন থেকেই নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন।’

বিষয়:টাইগার ক্রিকেট নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের শ্রীলঙ্কা সফর বিসিবি সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…