চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের না থাকা ‘বিগ লস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ এখন অতীত। যা অর্জন তা সুখস্মৃতি। যা অর্জন করা সম্ভব হয়নি, তা শিক্ষা। চার বছর পর আরেকটি বিশ্বকাপ আসতে আসতে দলকে নতুনভাবে তেরি করা। সেই পথে প্রথম মিশন শ্রীলঙ্কা। রাত পোহালেই লঙ্কা সফরে উড়াল দেবে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কায় তিন ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে খেলছেন না সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। সদ্যগত বিশ্বকাপেই কেবল নয়, সাকিব বরাবরই দলের অন্যতম সেরা পারফর্মার। তিনি না থাকলে দুজন খেলোয়াড়ের ঘাটতি তেরি হয়। যাওয়ার আগেরদিন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও বললেন সেটাই, সাকিবকে ছাড়া ‘দুইটা দিক’ চিন্তা করতে হবে।

‘সাকিব অবশ্যই বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার। সম্ভবত সেরা পারফর্মারও সে ছিল। তাকে ছাড়া অবশ্যই টিমের সবদিক সবসময় চিন্তা করতে হতো। এখন হয়তোবা একই জিনিস হবে। দুইটা দিকই চিন্তা করতে হবে। বিগ লস।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের এই অনুপস্থিতিটা আবার দলে জায়গা পাওয়াদের জন্য সুযোগও। অধিনায়কের আশা তারা সেটি কাজে লাগাতে পারবেন, ‘এখন সাকিব নেই দলে, তার মানে দুইটা অপশনই খুঁজতে হবে। এটা দারুণ সুযোগও, যে যাবে তার জন্য। আমার কাছে মনে হয়, এখন যারা আছে তাদের উপরও আস্থা রাখতে হবে। আশা করি, তারাও তাদের সেরাটা চেষ্টা করবে।’

আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমাশরাফীলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনায় গ্রাম আদালত পরিদর্শনে ইইউ’র প্রতিনিধি দল

পরবর্তী

রিমান্ড শেষ হওয়ার আগেই মিন্নির জবানবন্দি রেকর্ড, ফাঁসানোর অভিযোগ

পরবর্তী
ফাইল ফটো

রিমান্ড শেষ হওয়ার আগেই মিন্নির জবানবন্দি রেকর্ড, ফাঁসানোর অভিযোগ

ফাইল ফটো

ধর্মীয় সম্প্রীতির অনন্য স্থান বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT