টি-টুয়েন্টির বিগ বস ক্রিস গেইলকে দলে টেনেছে ফরচুন বরিশাল। বিদেশি ক্রিকেটার কোটায় ডিরেক্ট সাইনিংয়ে গেইলকে টেনেছে সাকিব আল হাসানের দল।
আগে ডিরেক্ট সাইনিংয়ে মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনা। বাংলাদেশ দলের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে চুক্তি করেছে ঢাকা।
মোস্তাফিজুর রহমানকে কুমিল্লা, তাসকিন আহমেদেকে নিয়েছে সিলেট। ক্যাটাগরি ‘বি’ থেকে নাসুম আহমেদকে সরাসরি দলে নেয় চট্টগ্রাম।
বিদেশি খেলোয়াড়দের মাঝে আরও অনেকেই নাম লিখিয়ে ফেলেছেন। থিসারা পেরেরা, নাভিন-উল হক, ভানুকা রাজাপাকসে খেলবেন খুলনায়। বরিশালে খেলবেন আফগান স্পিনার মুজিব-উর রহমান, লঙ্কান ব্যাটার ধানুস্কা গুনাথিলাকা। চট্টগ্রামের সঙ্গে চুক্তি করেছেন কেনার লুইস, বেনি হাওয়েল। দিনেশ চান্ডিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন অ্যালেক্সান্ডারকে সরাসরি টেনেছে সিলেট।







