ক্রিকেট

সাকিবের তিন শিকার, রেকর্ডের হাতছানি

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও অন্য একজন ক্রিকেটার আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের দুই ক্রিকেটার মাঠে আলোচনা করছেন, সাকিবের রেকর্ডের প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তিন উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি স্পিনার তুলে নেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও তৌহিদ হৃদয়ের উইকেট।

শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে ১০ ওভারে ৫৩ রান দেন সাকিব। টানা তিন ওভারে নেন ৩ উইকেট। সেঞ্চুরির পথে থাকা শান্তকে (৮৬) কট অ্যান্ড বোল্ড করে আবাহনীর রানের লাগাম টেনে ধরেন। তিনশ’র আশা জাগানো দলটি থামে ২৭৯ রানে।

আল-আমিন হোসেন দুটি, মাশরাফী বিন মোর্ত্তজা ও মুক্তার আলি নেন একটি করে উইকেট।

আগের ম্যাচেই সাকিব লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। আর ১৪ রান করলে ৮ হাজারের মাইলফলকে নাম লেখাবেন তারকা অলরাউন্ডার। ২৬৯ ম্যাচে সাকিবের রান ৭ হাজার ৯৮৬ রান। রয়েছেন ৯ সেঞ্চুরি ও ৫৮টি ফিফটি।

বিষয়:আবাহনী ডিপিএল-২০২২ মাশরাফী লিজেন্ডস অব রূপগঞ্জ শান্ত সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…