ভারতের বিপক্ষে রোহিত শর্মার ক্যাচে ছেড়ে সমালোচনার জন্ম দেওয়া সাকিব জবাবটা দিলেন ব্যাটে বলেই। দলীয় প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫১ রানের জয়ে ব্যাট হাতে ১৩ রান, পাশাপাশি প্রয়োজনীয় মুহূর্তে তুলে নিয়েছেন ২টি উইকেট।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের ইনিংসের ১১তম ওভারে তাসকিনের বলে পয়েন্টে রোহিত শর্মার ক্যাচ ফেলেন সাকিব। ওই ওভারের শেষ তিন বলে এক ছয় দুই চারে টাইগার ভক্তদের হতাশ করেন তিনি। ২১ রানে জীবন ফিরে পাওয়া রোহিতের ইনিংস থামে ৮৩ রানে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার রব ওঠে সাকিবের বিরুদ্ধে।
সমালোচনা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে আমিরাতের বিপক্ষে ৮৩ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি পাইয়ে দেয় সাকিব-মাহামুদউল্লাহ জুটি। তাদের জুটি থেকে আসে ২৯ রান। যাতে সাকিবের অবদান ছিলো ১৩ রান।
আবার প্রয়োজনীয় মুহূর্তে ফাহাদ তারিক এবং আহমেদ রেজার উইকেট তুলে নিয়ে টাইগারদের জয়ে পথ তরান্বিত করেন।







