চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকার যতো প্রমাণিত অপরাধ

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৪:০২ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৫
অন্যান্য, আদালত
A A

যুদ্ধাপরাধী কাদের মোল্লা, কামারুজ্জামানের ফাঁসির পর এবার সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরে আপিল বিভাগের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে জাতি। তার বিরুদ্ধে মোট ২৩টি অভিযোগের মধ্যে ৯টি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল। এরমধ্যে ৪টি অভিযোগে সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সালাউদ্দিন কদের চৌধরীর বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ:

অভিযোগ ২: ১৯৭১ সালের ১৩ এপ্রিল ভোরে রাউজানের মধ্যগহিরা হিন্দুপাড়ায় পাকিস্তানী সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামটি ঘিরে ফেলে সালাউদ্দিন কাদেরের উপস্থিতিতেই পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের নির্বিচারে গুলি করে। ডা. মাখনলাল শর্মার বাড়ির আঙিনায় এ ঘটনায় পঞ্চবালা শর্মা, সুনীল শর্মা, জ্যেতিলাল শর্মা ও দুলাল শর্মা ঘটনাস্থলেই নিহত হয়। বাড়ির মালিক তিন-চারদিন পর মারা যায় এবং জয়ন্ত কুমার শর্মা গুরুতর আহত হন এবং পরবর্তীতে প্রতিবন্ধী হয়ে যায়। এ অভিযোগে তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

Banglabid

অভিযোগ-৩: ১৯৭১ সালের ১৩ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পাকিস্তানী সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে রাউজানের গহিরা এলাকায় কুন্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহের বাড়ি ঘিরে ফেলা হয়। প্রার্থনারত অবস্থা থেকে নূতন চন্দ্রকে সালাউদ্দিন কাদেরের উপস্থিতিতে টেনে বাইরে নিয়ে আসা হয়। এরপর তার নির্দেশে পাকিস্তানী সেনারা নূতন চন্দ্রের ওপর গুলি চালানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে গুলি করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এ অভিযোগে ফাঁসি দিয়েছে ট্রাইব্যুনাল।

অভিযোগ ৪: ১৯৭১ সালের ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাউজানের জগৎমল্লপাড়ায় সালাউদ্দিন কাদের পাকিস্তানী সেনাবাহিনীসহ রাউজানের জগৎমল্লপাড়ায় আসেন। ওই সময় হিন্দু ধর্মাবলম্বীদের সালাউদ্দিনের দুই সহযোগী মিটিংয়ের কথা বলে কিরণ বিকাশ চৌধুরীর বাড়ির আঙিনায় একত্রিত করে। এরপর গ্রামটি ঘিরে ফেলে তাদের ওপর নির্বচারে গুলি চালানো হয়। এতে তেজেন্দ্র লাল নন্দী, সমীর কান্তি চৌধুরী, অশোক চৌধুরীসহ ৩২ জন নিহত হন। এ অভিযোগে সাকা চৌধুরীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

অভিযোগ-৫: ১৯৭১ সালের ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার সহযোগীরা পথ দেখিয়ে পাকিস্তানী সেনাবাহিনীকে রাউজানের সুলতানপুর গ্রামের হিন্দুবসতিপূর্ণ বণিকপাড়ায় নিয়ে যান। সেখানে হিন্দুদের ওপর নির্বিচারে গুলি চালানো হলে নেপাল চন্দ্র ধর, মণীন্দ্র লাল ধর, উপেন্দ্র লাল ধর ও অনীল বরণ ধর নিহত হয়। এ অভিযোগে ফাঁসি দেয় ট্রাইব্যুনাল।

Reneta

অভিযোগ ৬: ১৯৭১ সালের ১৩ এপ্রিল বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে রাউজানের হিন্দু বসতি ঊনসত্তরপাড়া গ্রামে পাকিস্তানী সেনাবাহিনীকে পথ দেখিয়ে নিয়ে যায় সালাউদ্দিন কাদের ও তার কয়েকজন সহযোগী। মিটিংয়ে যোগ দেয়ার কথা বলে গ্রামের ক্ষিতিশ মহাজনের পুকুরপাড়ে নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের ওপর ব্রাশফায়ার করে ৭০ জনকে হত্যা করা হয়। এদের মধ্যে চন্দ্র কুমার পাল, গোপাল মালী, সন্তোষ মালী, বলরাম মালীসহ ৫০ জনের পরিচয় জানা গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এ অভিযোগে তাকে ফাঁসি দেয় ট্রাইব্যুনাল।

অভিযোগ ৭: ১৯৭১ সালের ১৪ এপ্রিল দুপুর ১২টার সময় পাকিস্তানী সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে রাউজান পৌরসভা এলাকায় সতীশ চন্দ্র পালিতের বাড়িতে যান সালাউদ্দিন কাদের। এরপর পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে সতীশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালাউদ্দিন কাদের পাকিস্তানী সেনাদেকে বলেন, ‘এ ভয়ঙ্কর লোক এবং একে মেরে ফেলা উচিত’। এসময় পাক সেনারা সতীশ চন্দ্রকে গুলি করে হত্যা করে। পরে লাশ ঘরের ভেতরে রেখেই আগুন লাগিয়ে দেয়। এ অভিযোগে সাকা চৌধুরীকে ২০ বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

অভিযোগ ৮: ১৯৭১ সালের ১৭ এপ্রিল বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারী এলাকায় আওয়ামী লীগ নেতা শেখ মুজাফফর তার পরিবারসহ রাউজার থেকে চট্টগ্রাম শহরে আসার পথে হাটহাজারীর তিন রাস্তার মোড় এলাকায় সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে ও সহযোগিতায় শেখ মুজাফফর ও তার ছেলে শেখ আলমগীরকে তাদের প্রাইভেট কার থেকে নামিয়ে হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এরপরে বিভিন্ন সময়ে তাদের মুক্তির জন্য সালাউদ্দিন কাদেরের বাবা ফজলুল কাদের চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও কারা দু’জন কখনো ফিরে আসেনি। পরে তাদের দুজনকে হত্যা করা হয়। এ অভিযোগে সাকা চৌধুরীকে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল।

অভিযোগ ১৭: ১৯৭১ সালের ৫ জুলাই সন্ধ্যা ৭টার দিকে সাহাউদ্দিন কাদের কয়েকজন সহযোগী ও পাকিস্তানী সেনাকে নিয়ে কোতোয়ালি থানার হাজারী লেনে জাহাঙ্গীর আলম চৌধুরীর বাড়ি থেকে অপহরণ করে নাজিমুদ্দিন আহমেদ, সিরাজ, ওয়াহিদ ওরফে জানু পাগলাকে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ‘গুডস হিল’ এ নিয়ে নির্যাতন করা হয়। পরে ওয়াহিদ ওরফে জানুকে ছেড়ে দেয়া হলেও নাজিমুদ্দিন ও সিরাজকে স্বাধীনতার পূর্ব পর্যন্ত আটকে রাখা হয়। এ অভিযোগে তাকে পাঁচ বছর করে কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

অভিযোগ ১৮: ১৯৭১ সালের জুলাই মাসের তৃতীয় সপ্তাহে একদিন ভোর সাড়ে ৫টার দিকে পাকিস্তানী সেনাবাহিনীর একটি গাড়িতে চাঁদগাঁও থানাধীন মোহরা গ্রামের মো. সালাহউদ্দিনকে তার বাড়ি থেকে অপহরণ করে ‘গুডস হিল’ এ নিয়ে যাওয়া হয়। পরে তাকে পাকিস্তানী সেনারা সালাউদ্দিন কাদেরের উপস্থিতিতে তাকে নির্যাতন করে। এরপর হত্যার জন্য নিয়ে যাওয়া হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ অভিযোগে পাঁচ বছর করে কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাইব্যুনালমানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীরাজাকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর ব্যাচেলর বলা যাবে না শহিদ কাপুরকে

পরবর্তী

যশোরের চাঁচড়া পল্লীতে রেণু পোনা সংগ্রহ চলছে

পরবর্তী

যশোরের চাঁচড়া পল্লীতে রেণু পোনা সংগ্রহ চলছে

প্রতি তিনজনে একজন মোটা

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT