অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাঙ্গালুরুর আজকের ম্যাচে অভিষেক হয়েছে বাহাতি স্পিনার সাকলাইন সজিবের। এর আগে এশিয়া কাপে দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেও মূল একাদশে খেলা হয়ে ওঠেনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে সাময়িক নিষিদ্ধ আরাফাত সানির জায়গায় দলে ডাক পান এ বাহাতি। পরে বাংলাদেশ থেকে তিনি দ্রুত ব্যাঙ্গালুরুতে পৌঁছান।
যাওয়ার আগে দলের জন্য সর্বোচ্চটাই দেওয়ার প্রত্যায় জানান সজিব। এখন দেখার অপেক্ষা আরাফাত সানির অভাব বুঝতে না দিয়ে অজিদের বিপক্ষে তিনি কতোটা জ্বলে ওঠতে পারেন।
অপরদিকে এখনো জাতীয় দলে সুযোগ না পেলেও প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৩২টি টি-টোয়েন্টি ওভারপ্রতি ৭ দশমিক ৪৩ রান খরচ করে ৩৪ উইকেট নিয়েছেন সাকলাইন সজিব। ২৮ রান খরচ করে ৪ উইকেট এই ফরমেটে এটি তার সেরা বোলিং ফিগার।






