আন্তর্জাতিক

সাউথ ক্যারোলিনায় হাসলেন হিলারি

সাউথ ক্যারোলিনায় হাসলেন হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বড় জয় পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মার্কিন গণমাধ্যমগুলো বলছে মূলত আফ্রিকান আমেরিকানদের সমর্থনেই প্রত্যাশিত জয় পেয়েছেন হিলারি ক্লিনটন।

সাউথ ক্যারোলিনায় জয়ের মাধ্যমে হিলারি ক্লিনটন এ পর্যন্ত তার তৃতীয় বিজয় অর্জন করলেন। এর আগে তিনি আইওয়া ও নেভাডায় জয় পেয়েছিলেন। আর  প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স জয় পেয়েছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে।

মনোনয়ন দৌঁড়ে তার প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্স ভোটের ফল মেনে নিয়ে হিলারি ক্লিনটনকে অভিনন্দন জানিয়েছেন। যদিও একই সাথে লড়াই চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

জয়লাভের পর দেওয়া ভাষণে হিলারি ক্লিনটন পরবর্তী প্রাইমারী গুলোতে প্রতিটি ভোটের জন্যে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন। এসময় তিনি রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেও তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেন।

১ মার্চ সুপার টিউসডেতে এগারটি অঙ্গরাজ্যে প্রাইমারীর আগে সাউথ ক্যারোলিনাতেই সর্বশেষ প্রাইমারী অনুষ্ঠিত হলো।

বিষয়:যুক্তরাষ্ট্র হিলারি ক্লিনটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…