বিনোদন

সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

কানাডার টরেন্টোতে ১৪ মে থেকে শুরু হওয়া আন্তর্জাতিক সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব ২০১৫ তে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চলচ্চিত্রগুলো আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’, শাহ আলম কিরনের ‘একাত্তরের মা জননী’, রিয়াজুল রিজুর ‘বাপজানের বায়োস্কোপ’ প্রদর্শিত হবে।

সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১৮ মে পর্যন্ত। উৎসব থেকে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, অভিনেত্রী রোকেয়া প্রাচী, চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরন এবং আশরাফ শিশির।

চলচ্চিত্র তিনটি মুক্তি পাওয়ার পর বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো।

বিষয়:চলচ্চিত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…