ক্রিকেট

সাউথ আফ্রিকায় টেস্টও খেলবেন সাকিব

সাকিব আল হাসান সাউথ আফ্রিকায় টেস্ট খেলতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান সাউথ আফ্রিকায় টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ। এবার অপেক্ষা টি-টুয়েন্টি সিরিজের। ঢাকায় দুটি ম্যাচ খেলার পর বাংলাদেশ যাবে সাউথ আফ্রিকায়। সেখানে খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। দুই সংস্করণেই খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার তৃতীয় ওয়ানডে শেষে সংবাদমাধ্যমকে এ খবর দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দুপুরে বিসিবির পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস প্রেসবক্সে এসে জানান, ঢাকা ফিরে সাকিবের মত জানতে আলোচনায় বসবেন নাজমুল হাসান। কিন্তু সন্ধ্যায় ম্যাচ শেষ হতেই সাকিবের কাছ থেকে পান টেস্টেও খেলার সম্মতি।

আইপিএল খেলার জন্য সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন সাকিব। কিন্তু ফ্র্যাঞ্চাইজি আসরটিতে তার দল না পাওয়ায় টেস্ট দলে থাকার সম্ভাবনা জাগে। বিসিবিও চেয়েছিল সাকিবকে পেতে। অবশেষে ওয়ানডে সিরিজ শেষ করেই এ অলরাউন্ডার ইতিবাচক ভাবনার কথা জানিয়ে দেন বোর্ড প্রধানকে।

বিষয়:জালাল ইউনুস নাজমুল হাসান সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…