সাউথ আফ্রিকার মারিকানা প্ল্যাটিনাম খনিতে ধর্মঘটী শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় পুলিশকে দোষারোপ করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন।
প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মঘট ভাঙার জন্য পুলিশের পরিকল্পনা ছিল ত্রুটিপূর্ণ। দোষীদের বিরুদ্ধে ফৌজদারী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে।
২০১২ সালের আগস্টে পুলিশের গুলিতে ৩৪ শ্রমিক নিহত হন। প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, কমিশন মনে করে, পুলিশ ধর্মঘট মোকাবেলায় তাদের পরিকল্পনামতো কাজ করে ভুল করেছিলো। সাউথ আফ্রিকার পুলিশ বরাবরই দাবি করে আসছে, তারা আত্মরক্ষায় গুলি চালিয়েছিল।







