চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

১৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে দেড়শ ছোঁয়া দল শেষ ২৮ বলে নিতে পারল না ২৭ রান। শেষ ওভারে ১৬ রানের কঠিন সমীকরণ মেলানোর রাস্তাও বন্ধ হয়ে যায় হার্দিক পান্ডিয়ার প্রথম ডেলিভারিতেই ডেভিড মিলার বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিলে। সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচের পরই উৎসব শুরু করে দেয় বার্বাডোজের গ্যালারিতে থাকা হাজারো ভারতীয় দর্শক। ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন দল ২০২৪-এ শিরোপা পুনরুদ্ধার করল প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে।

অষ্টমবারের চেষ্টায় সেমিফাইনালের বাঁধা জয় করে ফাইনালের মঞ্চে আসা সাউথ আফ্রিকা শিরোপার দাবিদার ছিল হেইনরিক ক্ল্যাসেনের বিধ্বংসী ফিফটিতে। তার আউটের পরই বদলে যায় ম্যাচের ভাগ্য। পুরো কৃতিত্ব ভারতের বোলারদের। শেষ পর্যন্ত তারা হাল ছাড়েনি। জেতা ম্যাচ হেরে চোকার্স ট্যাগলাইনের বদনাম ঘুঁচাতে পারল না প্রোটিয়ারা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানে থামে তারা। শেষ ২৮ বলে ১৯ রানের বেশি করতে পারেনি।

কুইন্টন ডি ককের দায়িত্বশীল ব্যাটিং, ক্ল্যাসেনের আগ্রাসী ভূমিকাও জেতাতে পারল না সাউথ আফ্রিকাকে। বিধ্বংসী মিলারও নিজেকে রাখলেন বোতলবন্দী করে।

হার্দিক পান্ডিয়ার করা অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালান ক্লাসেন। তার ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে কিপারের গ্লাভসে। ক্লাসেনের ৫ ছক্কা ও ২ চারে ২৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংসের পর ভাঙে ডেভিড মিলারের সঙ্গে তার ২২ বল স্থায়ী ৪৫ রানের জুটি। তারপরই শুরু হয় নাটকীয়তা। ডট বলের মিছিলে প্রোটিয়াদের নাস্তানাবুদ করে ছাড়ে রোহিত শর্মার দল।

আশা জাগিয়েও ভারতকে অল্পতে আটকাতে পারেনি তারা। ভারতের দেয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারালেও মধ্যবর্তী জায়গায় এসে দারুণ জবাব দিচ্ছে প্রোটিয়ারা। প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলা সাউথ আফ্রিকার সংগ্রহ ১১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান।

বার্বাডোজে শিরোপামঞ্চে আগে ব্যাটে নেমে প্রোটিয়া বোলারদের তোপে চাপে পড়েছিল ভারত। অক্ষর প্যাটেলের ঝড়ো ইনিংসের পর বিরাট কোহলির ফিফটিতে লড়াকু সংগ্রহ গড়ে ভারত।

লক্ষ্যতাড়ায় নেমে জাসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের তোপে শুরুতেই দুই ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল প্রোটিয়াবাহিনী। চাপ সামলে নিয়েছেন ডি কক।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭৬ রানে তোলে ভারত।
টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এটিই সর্বোচ্চ রান। এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের দেয়া ১৭২ রানের লক্ষ্যতাড়ায় নেমে অস্ট্রেলিয়া ১৭৩ রানে শিরোপা জিতেছিল।
ওপেনিংয়ে নামা বিরাট কোহলি আউট হন ১৯তম ওভারে গিয়ে। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে দলকে এনে দেন ভালো পুঁজি। কিং কোহলি মারেন ৬টি চার ও ২টি ছক্কা। শিভম দুবে ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নেন।
Reneta

২৩ থেকে ৩৪ রানে রানে যেতে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল ভারত। একপ্রান্ত আগলে প্রতিরোধ গড়েন কোহলি। ১১ রানের ব্যবধানে দ্রুত ৩ উইকেট হারানোয় অক্ষর প্যাটেলকে নামিয়ে দেয়া হয় ব্যাটিং পজিশনে প্রমোশন দিয়ে। তাতেই বদলায় ভারতীয় ইনিংসের চেহারা। আগ্রাসী ব্যাটিংয়ে ভারতকে এ বাঁহাতি ব্যাটার নিয়ে যান ভালো অবস্থানে।

ব্যক্তিগত ফিফটির আগে রান আউট হয়ে ফেরেন অক্ষর। ৩১ বলে করেন ৪৭ রান। ধৈর্য্য নিয়ে ব্যাটিং করে আসরে প্রথম ফিফটি পান কোহলি। চতুর্থ উইকেট জুটিতে আসে মূল্যবান ৭২ রান। ১৪ ওভারে ভারত দলীয় শতক ছাড়িয়ে যায়।

ব্রিজটাউনে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে কোহলি দুর্দান্ত শুরু করলেও অন্য প্রান্ত থেকে ভারত হারায় তিন উইকেট। কেশব মহারাজ ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া শিকারের দেখা পান।

এ বাঁহাতি স্পিনার রোহিতকে (৯) ফেরানোর এক বল পরই রিশভ পান্টকে (০) সাজঘরে পাঠান। দুই ব্যাটারই ক্যাচ দেন সুইপ করতে গিয়ে। পরে কাগিসো রাবাদার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন সূর্যকুমার যাদব (৩)।

শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে স্ট্রাইক নেন রোহিত। মার্কো জানসেনের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন ভারতীয় অধিনায়ক। টুর্নামেন্টে অফফর্মে থাকা কোহলি প্রথম দুই বলেই মারেন বাউন্ডারি। তিন বাউন্ডারিতে শেষ করেন প্রথম ওভার। দলীয় সংগ্রহে জমা হয় ১৫ রান

প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারের শুরুর দুই বলে বাউন্ডারি মারেন রোহিত। শিরোপার লড়াইয়ে স্বপ্নের মতো শুরুটা মুহুর্তে দুঃস্বপ্নে রূপ নেয়। তিন বলের ব্যবধানে হারায় দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফাইনালবার্বাডোজভারত-সাউথ আফ্রিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT