স্পোর্টস

সাইলেন্ট ‘হিরো’ আল-আমিন

সাইলেন্ট ‘হিরো’ আল-আমিন

এশিয়া কাপের প্রথম তিন ম্যাচেই সাত উইকেট নিয়ে আরব আমিরাত এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছেন টাইগার পেসার আল-আমিন হোসেন। একাদশে থাকা চার পেসারের মধ্যে নিজেকে আলাদা ভাবে চেনাতেও সমর্থ হয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে দুই ওপেনার রোহিত শর্মা এবং শেখর ধাওয়ানকে ফিরিয়ে ভারতীয় বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে সমস্যায় ফেলেন। শেষ দিকে বিপজ্জনক হয়ে ওঠা হার্দিক পান্ডেকেও ফেরান এ ডানহাতি পেসার। ১৮ বলে ৩১ রান তুলে নেওয়া হার্দিককে তুলে নিলে ভারতের রানের চাকা আটকে যায়।

দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে অবশ্য তাকে খুব একটা ঘাম ঝরাতে হয়নি। ২ ওভার বল করে ৮ রানে তুলে নেন ওপেনার মুহাম্মদ কালিমের মূল্যবান উইকেট। ৫১ রানের বড় জয় পায় বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেও ছিলো তার বড় ভূমিকা। চার ওভার বল করে ৩৪ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। ইনিংসের শেষ দিকে ম্যাথুস যখন বাংলাদেশের জন্য হুমকি হয়ে ওঠছিলেন তখন তাকে তুলে নেন আল আমিন।

শেষ ওভারে সানাকা- কুলাসেকারা উইকেট তুলে নিয়ে টাইগারদের জয় নিশ্চিত করেন তিনি।

বিষয়:এশিয়া কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…