তথ্যপ্রযুক্তি

২০২০ সালে ১৮ লাখ পদ পূরণে জনবল পাওয়া যাবে না সাইবার নিরাপত্তাখাতে

কম্পিউটার স্ক্রিনে হ্যাকিং ও সাইবার নিরাপত্তার চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি কম্পিউটার স্ক্রিনে সাইবার নিরাপত্তা ও হ্যাকিং প্রতিরোধের জন্য কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্যপ্রযুক্তি খাতে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সাম্প্রতিক বছগুলোতে তা নিশ্চিতে জনবলের ঘাটতি উদ্বেগজনক। এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

এ বছরের গ্লোবাল ইনফরমেশন সিকিউরিটি ওয়ার্কফোর্স স্টাডি অনুযায়ী, ২০২২ সাল নাগাদ সাইবার নিরাপত্তা খাতে জনবলের ঘাটতি ১৮ লাখে দাড়াবে। গত জুন মাসেই ভয়াবহ সাইবার হামলা প্রতক্ষ্য করেছে বিশ্ব।

২০১৫ সালেও সাইবার নিরাপত্তা খাতে জনবলের ঘাটতি বিষয়ক এক পূর্বাভাস এসেছিলো। সেসময় ব্যবসায় পরামর্শক সংস্থা ফোর্স্ট এন্ড সুলিভান জানিয়েছিলো, ২০২০ সাল নাগাদ এখাতে জনবলের ঘাটতি হবে ১৫ লাখ। দ্রুত বর্ধনশীল তথ্যপ্রযুক্তি খাতের জন্য এই ঘাটতি বাড়ছে।

সাইবার নিরাপত্তা রক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠিত সংস্থাগুলোর সহায়তা নেওয়া হচ্ছে। সাইবার নিরাপত্তা দেওয়া প্রতিষ্ঠানগুলোর চাহিদাও ক্রমেই বাড়ছে। অফিস স্টাফিং এন্ড ওয়ার্কফোর্স সলিউশন্স কোম্পানির ভারতীয় শাখার ব্যবস্থাপনা পরিচালক থামাইয়াহ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে নিরাপত্তার নিশ্চিতে এই খাতে জনবলের চাহিদা ক্রমেই বাড়ছে।

তথ্য ‍চুরি বা নিরাপত্তা লঙ্ঘণের ফলে লাখ লাখ ডলারের ক্ষতি হতে পারে, ব্র্যান্ডের সুনামও নষ্ট হতে পারে। তাই কোম্পানিগুলোর এই খাতে লগ্নিতে পিছপা হচ্ছে না।

গত জুন মাসে বিশ্বজুড়ে কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা ভয়াবহ সাইবার হামলায় আক্রান্ত হয়। ‘পেটায়া’ নামের নতুন এক ম্যালওয়্যারটি ইউক্রেন, রাশিয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বাস্থ্য এবং নিরাপত্তা খাতে হামলা চালায়।

বিষয়:সাইবার হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…