চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার নিরাপত্তা ব্যবসায় নামছে অ্যালফাবেট

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৮:১২ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
সাইবার নিরাপত্তা

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবার সাইবার নিরাপত্তা ব্যবসায় নাম লেখানোর ঘোষণা দিয়েছে।

‘ক্রোনিকল’ নামের নতুন এ প্রতিষ্ঠানটি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সেবা দেবে।

ক্রোনিকলের দুটি আলাদা বিভাগ থাকবে। এর একটি কাজ করবে সাইবার নিরাপত্তা বিশ্লেষণ নিয়ে। ভাইরাস টোটাল নামের অন্য বিভাগটি কাজ করবে ম্যালওয়্যার নিয়ে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন গিলেট এক ব্লগ পোস্টে জানান, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রতিদিনই কয়েক হাজার ছোট বড় আক্রমণের শিকার হচ্ছে। প্রতিটি আক্রমণ সম্পর্কে খুঁটিয়ে দেখা সম্ভব হয় না। ‘আর এ কারণেই হ্যাকাররা দিনের পর দিন ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।

‘এর মাধ্যমে তথ্য চুরির পরিমাণ যেমন বৃদ্ধি পায়, তেমনি সাইবার নিরাপত্তা সংক্রান্ত খরচও অনেক বেড়ে যায়।’, বলেন গিলেট।

ক্রোনিকল জানিয়েছে, ইতোমধ্যেই কয়েকটি ফরচুন৫০০ কোম্পানি তাদের সাইবার নিরাপত্তা সেবা পরীক্ষামূলকভাবে গ্রহণ করতে শুরু করেছে। সামনের বছরগুলোতে আরও অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী।

প্রযুক্তি বিশ্বে বর্তমানে সাইবার আক্রমণের পরিমাণ অন্য যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি। ছোট প্রতিষ্ঠান তো বটেই, নামকরা বড় প্রতিষ্ঠান এমনকি সরকারি প্রতিষ্ঠানও বাদ যাচ্ছে না সাইবার আক্রমণ থেকে।

গত বছর ইউএস আর্মি, এনএসএ, ইকুয়াফ্যাক্স, অ্যাকসেঞ্চারের মতো বড় প্রতিষ্ঠানের তথ্য চুরির ঘটনা ঘটেছিল। এছাড়া একাধিক র‍্যানসমওয়্যারও ছড়িয়ে পড়েছিল অনেক দেশে।

ট্যাগ: অ্যালফাবেটগুগলসাইবার নিরাপত্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ ষোলোয় পিএসজি

পরবর্তী

জাবিতে আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন

পরবর্তী

জাবিতে আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন

শওকত আলী

কথাসাহিত্যিক শওকত আলী মারা গেছেন

সর্বশেষ

সমর্থকদের উপর পুলিশের ‘বল প্রয়োগের’ নিন্দা জানিয়েছে বার্সা

আগস্ট ২৫, ২০২৬

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT