স্পোর্টস

সাইফ-নাঈমের ব্যাটে ঝড়

বাংলাদেশ ক্রিকেটাররা প্রশিক্ষণরত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন বাংলাদেশের মোহাম্মদ নাঈম ও অধিনায়ক সাইফ হাসান। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে নামিবিয়ার বিপক্ষে ২০ ওভারে ১৯০ রান তুলেছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ থাকে। এরপর ওভার কেটে ২০এ নামিয়ে আনা হয়। নির্ধারিত সেই ওভারে ব্যাটিংয়ে নেমেই আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটি প্রথম চার ওভারে তোলে ৩৩ রান। ১৭ বলে ২৬ রান করে আউট হন পিনাক ঘোষ।

পিনাক ফেরার পর দ্বিতীয় উইকেট জুটিতে জমে যান মোহাম্মদ নাঈম ও সাইফ হাসান। দুজনে মিলে গড়েন ১৩৭ রানের জুটি। ৪৩ বলে আটটি চার ও এক ছক্কায় ৬০ রান করেন নাঈম।

অধিনায়ক সাইফ খেলেন ৮৪ রানের অনবদ্য ইনিংস। তার ৪৮ বলের ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি বিশাল ছক্কার মার। এছাড়া আফিফ হোসেন করেন ১১ রান। তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৯০।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…