বিনোদন

সাইকো বেইজ গল্পে ইফতেখার ফাহমি

ইফতেখার ফাহমি এর সাইকো বেইজ গল্পের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইফতেখার ফাহমি এর সাইকো বেইজ গল্পের একটি দৃশ্য, যেখানে তিনি sunglasses পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মাতা এবং অভিনেতা দুই পরিচয়ে পরিচিত ইফতেখার আহমেদ ফাহমি। তার কাজ মানেই ভিন্ন কিছু! সম্প্রতি ফাহমি একটি ওয়েব সিরিজে অভিনয় করলেন। নাম ‘হারেস’, ৬ পর্বের এ ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ওয়াসিম সিতার। 

স্ত্রী খুনের দায়ে পাঁচ বছর জেল খেটে বের হন ইফতেখার আহমেদ ফাহমি। গল্পের শুরু এখান থেকেই।

চ্যানেল আই অনলাইনকে জানালেন পরিচালক ওয়াসিম সিতার। তিনি বললেন, ওয়ান ম্যান গল্প, সাইকো বেইজ! কাজটি পুরোপুরি থ্রিলার ধাঁচের। এর বেশি কিছু বলা যায় না।

ওয়েব সিরিজটি মার্চের দিকে অবমুক্ত হবে রবি টিভিতে। ইফতেখার আহমেদ ফাহমি ছাড়াও অভিনয় করেছেন অর্ষা, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান, আনোয়ার, শাহ মীর প্রমুখ।

নির্মাতা সিতার বলেন, মোট ৬ পর্বের ওয়েব সিরিজ হারেস। প্রতি পর্বের ব্যপ্তি ১৫-২০ মিনিট। গত সপ্তাহে কেরানীগঞ্জে বেশিরভাগ শুটিং শেষ হয়েছে। তবে একদিনের প্যাচওয়ার্ক বাকি আছে। শিগগির শেষ করবো।

বিষয়:ইফতেখার ফাহমি ওয়াসিম সিতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…