চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংহাই উৎসবে বাংলা ভাষার ‘মায়ার জঞ্জাল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০২০
বিনোদন
A A

চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো দুই বাংলার যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’। যে ছবিটির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন প্রযোজক জসীম আহমেদ।

গেল ১৩ থেকে ২২ জুন হওয়ার কথা ছিল সাংহাই উৎসবের ২৩ তম আসর। কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় তা স্থগিত করা হয়। অবশেষে আগামী ২৫ জুলাই উৎসবটির উদ্বোধন হতে যাচ্ছে। প্রথম দিনেই এসএফসি সাংহাই ফিল্ম আর্ট সেন্টারের হল থ্রি’তে দেখানো হবে ‘মায়ার জঞ্জাল’। এছাড়া ২৯ জুলাই ও ১ আগস্ট ছবিটির আরও দুটি প্রদর্শনী হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে।

চিংহাই প্রদেশের শিনাংয়ে এটি চলবে ৩ আগস্ট পর্যন্ত। সেখানে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনের অন্যান্য জায়গার তুলনায় কম।

ছবিটির প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগের প্রধান ইমেইলে খবরটি নিশ্চিত করেন। এরপর তো ডিসিপি ডেলিভারিসহ অন্যান্য আনুষ্ঠানিকতার পেছনে বেশ ব্যস্ততা গেছে। তবে আমরা খুব আনন্দিত যে, এ-গ্রেডের তালিকাভুক্ত একটি উৎসবে আমাদের ছবিটির প্রিমিয়ার হতে যাচ্ছে। এবার দর্শককে আবারও সিনেমায় ফিরিয়ে নেওয়ার পালা!’

Reneta

যেকোনও উৎসবের নির্বাচিত ছবি চূড়ান্তভাবে পর্যালোচনা করেন সাধারণত বিভিন্ন দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বরা। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সাংহাইয়ের এবারের আসরে কোনও আন্তর্জাতিক জুরিকে আমন্ত্রণ জানানো যাচ্ছে না। তাই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় থাকা ছবিগুলোই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড অফিসিয়াল সিলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে।

সাধারণত এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্যকার ও সেরা চিত্রগ্রাহক বিভাগে পুরস্কার দেওয়া হয়ে থাকে। কিন্তু এবার অফিসিয়াল সিলেকশন হিসেবে সম্মান জানানো হচ্ছে নির্বাচিত প্রতিটি ছবিকে। কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ‘ডেব্রি অব ডিজায়ার’-এর প্রযোজক-পরিচালক ও অভিনয়শিল্পীদের সাংহাইতে আমন্ত্রণ জানাতে পারছেন না আয়োজকরা। তবে উৎসব চলাকালীন ছবিটির প্রচারণা চালাবেন তারা।

১৯৯৩ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সৃজনশীলতা, নবীনদের তুলে ধরা এবং বৈশ্বিক দৃষ্টিকোণে বানানো তরুণ নির্মাতাদের নতুন কাজকে উৎসাহ দেওয়াই এশিয়ান নিউ ট্যালেন্ট এওয়ার্ডের লক্ষ্য। চলচ্চিত্র প্রযোজক সমিতির আন্তর্জাতিক ফেডারেশনের (এফআইএপি) এ-গ্রেডের তালিকাভুক্ত বিশ্বের মাত্র ১৫টি উৎসব। সাংহাই সেগুলোরই একটি।

‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজ করলেন অপি করিম। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। তার স্বামী চাঁদু চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। কাহিনীর শেষে গিয়ে ছোট গল্প দুটি মিলে গেছে একই বিন্দুতে। ছবিটির অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নাট্যদল প্রাচ্যনাটের সোহেল রানা, কলকাতার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, পশ্চিমবঙ্গের তথ্যপ্র‌যুক্তিমন্ত্রী ও অভিনেতা ব্রাত্য বসু । ছবির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

‘ডেব্রি অব ডিজায়ার’ পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। ২০১৩ সালে ‘ফড়িং’ ছবির মাধ্যমে পরিচালনায় আসেন তিনি। এরপর টেলিভিশনের জন্য ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও ‘ভালোবাসার শহর’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করেন। পাঁচ বছর পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় ফিরলেন কলকাতার এই প্রশংসিত নির্মাতা।

ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। সহ-প্রযোজক হিসেবে আছে ভারতীয় প্রতিষ্ঠান ফ্লিপবুক।

জসীম আহমেদ তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন। এগুলো হলো ‘দাগ’, ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ ও ‘চকোলেট’। যুক্তরাজ্যভিত্তিক শর্টস ইন্টারন্যাশনালের স্বল্পদৈর্ঘ্য ছবির বিশেষায়িত টিভি চ্যানেল শর্টস টিভি তার তিনটি ছবিই বিশ্বজুড়ে পরিবেশন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মায়ার জঞ্জাললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT