চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে জেলে ভয়াবহ নির্যাতন করা হয়: আইনজীবী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গত বছরের ৫ অক্টোবর উত্তর প্রদেশের হাথরসে গণধর্ষণের ঘটনা নিয়ে প্রতিবেদন করতে গিয়ে গ্রেপ্তার কেরালার সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে পুলিশি জিজ্ঞাসাবাদের নামে অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তার আইনজীবী এবং পরিবারের দাবি, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত তার ওপর চলতো মানসিক এবং শারীরিক নির্যাতন।

বিবিসি জানিয়েছে, গণধর্ষণের ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে গ্রেপ্তার কাপ্পানকে ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হতো। তাকে লাঠি দিয়ে পিটিয়ে এবং মুখে থাপ্পর দিয়ে করা হয়েছে বিভিন্ন প্রশ্ন।

Banglabid

সাংবাদিক কাপ্পানের ডায়াবেটিস থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি ওষুধ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ভারতের হাথরসের পুলিশ প্রশাসন। তারা বলেছেন, কাপ্পানকে গ্রেপ্তার করেছে জাতিগত দাঙ্গা ও উত্তেজনা সৃষ্টির ষড়যন্ত্রের অংশ হিসাবে। তার বিরুদ্ধে এই ঘটনা উস্কে দেওয়ার অভিযোগ ছিল।

শুধু কাপ্পান নয় তার সাথে গাড়িতে থাকা আরও তিনজনের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ রয়েছে। তাদেরও সেইদিন গ্রেপ্তার করা হয়েছে।

Reneta

গ্রেপ্তারের সময় কাপ্পানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। তাতে বলা হয়েছে, সিদ্দিক তার তিন সঙ্গী উগ্রপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) এবং তার শাখা সংগঠন ক্যাম্পাস ফ্রন্ট অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। হাথরসে জাতপাতের দাঙ্গা লাগানোর জন্য বিদেশ থেকে অর্থ নিয়েছেন তারা।

পরিবারের দাবি, দেশদ্রোহের অভিযোগ সত্যি নয়। ও শুধু সাংবাদিক হিসাবে সত্যিটুকু দেখাতে হাথরসে গিয়েছিল। দিল্লিতে মালয়লম সংবাদমাধ্যমের হয়ে কাজ করেন কেরালার সাংবাদিক সিদ্দিক। কাপ্পান সিদ্দিকের মুক্তির জন্য এখনও লড়ে যাচ্ছে তার আইনজীবি এবং পরিবার।

গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে এক তরুণীকে চার উচ্চবর্ণের ব্যক্তি ধর্ষণ করে। পরিবারের দাবি, তারা দলিত হওয়ার জন্য পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছিল। গণধর্ষণের পরে তরুণীর ওপরে অত্যাচার করে অপরাধীরা। তার শরীরের নানা জায়গায় হাড় ভেঙে যায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেতে পারে যে ৭ ছবি

পরবর্তী

‘দুই দেশের মৈত্রী আরও জোরালো হলো’

পরবর্তী
হাসিনা-মোদি

'দুই দেশের মৈত্রী আরও জোরালো হলো'

আউটসোর্সিং করে স্বাবলম্বী সীমান্তবর্তী দুড়াকুটি গ্রামের নারীরা

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT