চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেতে পারে যে ৭ ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২১
বিনোদন
A A
প্রতিবাদী মানুষের সমাবেশ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

খুব বেশীদিন বাকি নেই আর অস্কারের। সংক্ষিপ্ত তালিকা প্রকাশ পেয়েছে আগেই। ৫-১০ মার্চ পর্যন্ত চলবে ভোট। এরপর জানা যাবে চূড়ান্ত মনোনয়নের তালিকা। এবছর অস্কারে কোন ছবিগুলো মনোনয়ন পাবে তা নিয়ে চলছে জল্পনাকল্পনা। এক নজরে দেখে নিন কোন ছবিগুলো থাকতে পারে এবারের মনোনয়নে।

নোম্যাডল্যান্ড: অস্কারদৌড়ে এগিয়ে আছে নোম্যাডল্যান্ড। ভেনিস চলচ্চিত্র উৎসব, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে ক্লোয়ি ঝাও পরিচালিত এই ছবি। ঠিকানা হারিয়ে যাযাবরের মতো ঘুরে বেড়ানো মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে নোম্যাডল্যান্ড ছবিটি।

জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ: ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ’ ছবিটি এবছরে মনোনয়নে থাকবে বলে ধারণা করা হচ্ছে। সাকা কিং পরিচালিত ছবিটি আমেরিকান অ্যাকটিভিস্ট ও সমাজকর্মী ফ্রেড হ্যাম্পটনকে নিয়ে।

প্রমিজিং ইয়ং ওমেন: এমারেল্ড ফেনেল পরিচালিত এই ছবিটি অস্কারের মনোনয়নে যায়গা করে নেয়ার সম্ভাবনা আছে। ছবিতে দেখানো হয়েছে কেরি মুলিগান একজন কম বয়সী নারী অতীতের একটি মর্মান্তিক ঘটনায় আঘাত পেয়ে প্রতিশোধ নিতে চাইছেন।

ওয়ান নাইট ইন মিয়ামি: রেজিনা কিং পরিচালিত এই ছবিতে দেখানো হবে ফেব্রুয়ারি ১৯৬৪ এর এক সন্ধার ঘটনা। চার বন্ধু মাল্কম এক্স, স্যাম কুক, কিম ব্রাউন এবং মুহাম্মাদ আলিকে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলন নিয়ে আলোচনা করতে দেখা যায় ছবিতে।

নিউজ অব দ্য ওয়ার্ল্ড: তিন যুদ্ধের সৈনিক ক্যাপ্টেন জেফেরসন কাইলি কিড (টম হ্যাংকস) গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ বছর পর শহরে শহরে ঘুরে খবর বলে বেড়ান। রাস্ট্রপতি, রানীদের খবর, বিশ্বে ঘটে যাওয়া নানা খবর জানা যায় তার কাছ থেকে। এক সময়ে তার যাত্রা সঙ্গী হয় ১০ বছরের একটি মেয়ে। এমন ভিন্ন ধাঁচের কাহিনী নিয়ে তৈরি হয়েছে ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ছবিটি।

দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন: ষাটের দশকে আমেরিকা যখন ভিয়েতনামের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন ভিয়েতনাম বিরোধী সক্রিয় কর্মীদের সাথে শিকাগো পুলিশের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের জন্য প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসন আট জন কর্মীকে দায়ী করে মামলা করে। সেই মামলাটি ‘দ্য ট্রায়াল অব শিকাগো সেভেন’ নামে বিখ্যাত হয়ে আছে। পাঁচ মাস ধরে চলা সেই মামলা নিয়েই ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ সিনেমাটি তৈরি করা হয়েছে।

মিনারি: মিনারি’তে দেখা যায়, ৮০’র দশকের কোরিয়ান একটি পরিবার উন্নত জীবনের আশায় আমেরিকায় আসে। আমেরিকায় এসে পরিবার প্রধান জ্যাকব নতুন কিছু করার স্বপ্ন দেখেন। তিনি সিদ্ধান্ত নেন, কোরিয়া থেকে শাক-সবজি, মাছ-মুরগিসহ কৃষিপণ্য নিয়ে আসার। এগুলো তিনি আমেরিকায় এশিয়ানদের কাছে বিক্রি করবেন। এই সিনেমায় তার স্ত্রীর নাম মনিকা। তাদের ৭ বছর বয়সী ছেলের দৃষ্টিকোণ থেকেই পুরো গল্প দেখানো হয়েছে।

ট্যাগ: অস্কারনোম্যাডল্যান্ডপ্রমিজিং ইয়ং ওমেনমিনারিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য পালতোলা নৌকায় ১৪ দিনের কোয়ারেন্টাইন

পরবর্তী

সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে জেলে ভয়াবহ নির্যাতন করা হয়: আইনজীবী

পরবর্তী
সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে জেলে ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে জেলে ভয়াবহ নির্যাতন করা হয়: আইনজীবী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

'দুই দেশের মৈত্রী আরও জোরালো হলো'

সর্বশেষ

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT