চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকের ওপর হামলা: জাবি প্রেসক্লাবের নিন্দা, প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দফতর সম্পাদক ও চ্যানেল আইয়ের সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাবি প্রেসক্লাব।

একই সাথে সংগঠনটির পক্ষ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ছিনতাইয়ের সময় বাধা দেয়ায় সেখানে কর্মরত চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইন প্রতিনিধি মাহমুদুল হক সোহাগ কতিপয় সন্ত্রাসীদের হামলার শিকার হন।

এই ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি দিপঙ্কর দাস ও সাধারণ সম্পাদক আবু তাহের এক যৌথ বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ক্যাম্পাসে সাংবাদিকদেরকে হুমকি, মারধরসহ নির্যাতনের ঘটনা অহরহ ঘটে চলছে। এটি স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। অপরাধীরা একটি ছাত্র সংগঠনের পরিচয় ব্যবহার করে পার পেয়ে যাওয়ায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।’

Reneta

বিবৃতিত জানানো হয়, ২৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সামনে দুই বহিরাগত ছিনতাইয়ের শিকার হন। বহিরাগত মো. বিল্লাল হোসেনকে কয়েকজন সন্ত্রাসী বেধড়ক মারধর করলে সাংবাদিক মাহমুদুল হক সোহাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর প্রতিবাদ করেন। তাদেরকে মারধরে বাধা দিয়ে ওই বহিরাগতকে নিরাপত্তা কর্মকর্তার হতে তুলে দিতে বলেন।

এসময় নেজামউদ্দিন নিলয় (নাটক ও নাট্যতত্ত্ব, ৪২ ব্যাচ), রাফিউল সিকদার আপন (লোক প্রশাসন বিভাগ, ৪৭ ব্যাচ), সোহেল রানা (লোক প্রশাসন বিভাগ, ৪৭ ব্যাচ), শুভাশিষ শুভ (বাংলা ৪৫ ব্যাচ) সহ কয়েকজন সন্ত্রাসী সোহাগের ওপর হামলা করে। সন্ত্রসীরা বেধড়ক কিল-ঘুষি দিয়ে আহত মাহমুদুল হক সোহাগ পাশের ঝোপে ফেলে দেয়। এসময় মাহমুদুল হককে রক্ষা করতে তার বিভাগের এক ছাত্রী এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। পরবর্তীতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্য বরাবর তারা লিখিত অভিযোগপত্র প্রদান করা হয়েছে।

ওই বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তদন্তসহ দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। একই সাথে সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনা হলে সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাংবাদিকহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT