চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

আসছে নতুন স্তরভিত্তিক ভিসা ব্যবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ১৯, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পর্যটকদের জন্য ভিসামুক্ত থাকার সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় এই পর্যটন নতুন একটি স্তরভিত্তিক ভিসা ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করে ।

থাই মন্ত্রিসভার অনুমোদিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য বিদ্যমান ভিসামুক্ত প্রবেশ সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে ২০২৪ সালের জুলাইয়ে চালু হওয়া ৬০ দিনের ভিসামুক্ত থাকার নীতি থেকে সরে আসছে দেশটি। জারি করা এই সিদ্ধান্তের ফলে, মহামারী-পরবর্তী পর্যটন খাত পুনরুদ্ধারে চালু হওয়া এই সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ এবং ইউরোপের ২৯ সদস্যের শেনজেন অঞ্চলের পর্যটকদের জন্য প্রযোজ্য ছিল।

নতুন কাঠামোর আওতায় ভিসামুক্ত থাকার সর্বোচ্চ সময়সীমা ৩০ দিনে নামিয়ে আনা হবে। এছাড়া কিছু দেশের নাগরিকদের জন্য এই মেয়াদ আরও কমিয়ে ১৫ দিন নির্ধারণ করা হতে পারে। সরকার আগের মতো একটি স্তরভিত্তিক ব্যবস্থায় ফিরছে বলেও জানানো হয়েছে। ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সরকারি মুখপাত্র রাচাদা ধনদিরেক বলেন, বর্তমান ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি অপব্যবহার করছে। তার ভাষায়, পর্যটন থাই অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলেও নিরাপত্তাজনিত উদ্বেগকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

থাই কর্মকর্তাদের মতে, ৬০ দিনের বেশি সময়সীমা অনিচ্ছাকৃতভাবে কিছু ফাঁকফোকর তৈরি করেছে, যার মাধ্যমে অবৈধ ধূসর অর্থনীতিভিত্তিক ব্যবসা, অনুমোদনহীন বিদেশি কর্মসংস্থান এবং অনলাইন প্রতারণার মতো কর্মকাণ্ড বেড়েছে। নীতিনির্ধারকদের ধারণা, প্রকৃত পর্যটক ও উচ্চ-মূল্যের ভ্রমণকারীদের জন্য ৩০ দিনের সীমা যথেষ্ট। মাদক পাচার, মানব পাচার এবং হোটেল ও ভাষা স্কুলের মতো অননুমোদিত ব্যবসার সঙ্গে জড়িত বিদেশিদের একাধিক আলোচিত গ্রেপ্তারের পর নীতিগত এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সিহাসাক ফুয়াংকেটকেও বলেন, এই পদক্ষেপ কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে নয়; বরং যারা আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে ভিসা ব্যবস্থার অপব্যবহার করছে, তাদের লক্ষ্য করেই এটি নেওয়া হয়েছে। এ ছাড়া অপব্যবহার ঠেকাতে স্থলসীমান্ত দিয়ে প্রতি ক্যালেন্ডার বছরে ভিসামুক্ত প্রবেশ সর্বোচ্চ দুইবারে সীমিত করার পরিকল্পনাও রয়েছে। এই নিয়ম ২০২৪ সালের সম্প্রসারণের আগের ব্যবস্থার মতো হবে বলে জানিয়েছে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়।

Reneta

তবে নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। এমন সময়ে এই সিদ্ধান্ত এলো, যখন থাইল্যান্ডের অর্থনীতিতে পর্যটন খাত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ শতাংশের বেশি অবদান রাখছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিদেশি পর্যটক আগমন আগের বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে পর্যটক আগমন প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে।

এ মন্দার মধ্যেও চলতি বছরে ৩ কোটি ৩৫ লাখ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা বহাল রেখেছে থাই সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাই মন্ত্রিসভাথাইল্যান্ডপররাষ্ট্র মন্ত্রণালয়েরপর্যটকভিসা ব্যবস্থা চালুভিসামুক্ত
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT