চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুলবুল বিএফইউজের সভাপতি নির্বাচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উপনির্বাচনে মনজুরুল আহসান বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই ফল ঘোষণা করা হয়।

উপ-নির্বাচনে ডেইলি স্টারের সিটি এডিটর আব্দুল জলিল ভূঁইয়া এবং বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।

উপনির্বাচনে ঢাকাসহ ১০টি জেলায় মোট ভোটার ৩ হাজার ৭’শ ৯৭জন।

একইদিনে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নে এক হাজারেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে বিএফইউজের সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে এ পদটি খালি হয়। সভাপতি পদে উপ-নির্বাচনের জন্য ২৬ জুন তফসিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি পদে আলতাফ মাহমুদ নির্বাচিত হন। চলতি বছর ২৪ জানুয়ারি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পদটি শূন্য হয়।

ট্যাগ: বিএফইউজে নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মুক্তিযুদ্ধে মোনায়েম খান নিহত হলেও বিষবৃক্ষ এখনও বর্তমান’

পরবর্তী

বুলবুল বিএফইউজের সভাপতি নির্বাচিত

পরবর্তী

শিশুদের অংশগ্রহণে বাতিদলের বর্ষাবন্দনা

শিশুদের অংশগ্রহণে বাতিদলের বর্ষাবন্দনা

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT