আদালত

বিএফইউজে নির্বাচন ২ মাস স্থগিত করলেন হাইকোর্ট

ঢাকার হাইকোর্ট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার হাইকোর্ট ভবনের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও গাড়ির সারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন ২ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: হাসান ফেরদৌস তার নাম ভোটার তালিকায় না পাওয়ায় নাম অন্তর্ভুক্ত করতে এবং নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি নিয়ে বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন।

আদালত তার রুলে হাসান ফেরদৌসের নাম কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়েছে। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তীর্থ শলিল পাল ও আইনজীবী নূরুল করিম।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। যেখানে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে ১টি মনোনয়নপত্র বাতিল হওয়ায় ৩৩ জন প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বিষয়:বিএফইউজে নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…