চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

সাংবাদিকদের উপর হামলাকারী দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার বেলা ১১ টায় ‘আমরা সংবাদকর্মী’ এর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর দুর্বৃত্তদের হামলার নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

কর্মসূচিতে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর পারভেজ খান, দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ, মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জাহেদ সেলিম, প্রথম আলোর ফটোগ্রাফার সাজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখেন পারভেজ খান ও বায়েজিদ আহমেদ।

প্রতিবাদ কর্মসূচিতে পারভেজ খান বলেন, আমরা সব সময়ই চাই সাংবাদিকদের উপর হামলার সুনির্দিষ্ট একটা বিচার হোক। আজ পর্যন্ত এ ধরণের ঘটনার কোনো বিচার আমরা পাইনি। এসব ঘটনা অনেক সময় আপোস বা দুঃখ প্রকাশ এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিচার না হওয়ার কারণে আজ এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

তিনি বলেন, যারা হামলাকারী, তারা পুলিশ নাকি কোনো দলীয় সংগঠনের কর্মী সেটা আমাদের কাছে মুখ্য নয়। আমি মনে করি যারা আমাদের উপর হামলা করেছে, আমাদের পেশাগত কাজে বাধা দিয়েছে, তাদের দলীয় পরিচয় যাই হোক না কেন, তাদেরকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী হিসেবে দেখা হোক।

হামলাকারীদের বিচার করার ব্যাপারে সরকারের স্বদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সরকারকে খুব দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু গ্রেপ্তারের নামে কাউকে হয়রানি করা না হয় সে বিষয়েও সরকারকে সচেতন থাকতে হবে।

Reneta

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সাংবাদিকরা ঐক্যবদ্ধ না হবে কিংবা কোনও দলীয় ছত্রছায়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই সুবিচার পাব বলে আশা করতে পারি না।

বায়েজিদ আহমেদ বলেন, সরকারের ভাষায়, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সময় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, উস্কানি দিয়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা যেভাবে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে সন্ত্রাসী এবং দুর্বৃত্তদের দ্বারা, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গণমাধ্যমকর্মী হিসেবে আবেদন করছি সেই সন্ত্রাসীদের চিহ্নিত করা হোক। কারণ হামলার সপ্তাহখানেক পার হয়ে গেলেও এখনও তাদের চিহ্নিত করা হয়নি।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার সবাই জানে এই সন্ত্রাসীরা কারা। এরা চিহ্নিত। গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যদি স্বদিচ্ছা থাকে, তাহলে খুব সহজেই তারা এদের চিহ্নিত করে ধরতে পারবেন। কিন্তু আমাদের মনে হচ্ছে, গণমাধ্যমকর্মীদের উপর কারা হামলা করেছে তা খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বদিচ্ছার অভাব রয়েছে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক আন্দোলনে’ পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর কয়েকটি স্থানে হামলার শিকার হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। গত রোববার রাজধানীর জিগাতলায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) ফটোসাংবাদিক এ এম আহাদের ওপর হামলার ঘটনা ঘটে।

একই সঙ্গে বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এ ছাড়া উত্তরা, বনানী, সায়েন্সল্যাব, ল্যাবএইড মোড়, শাহবাগ ও রামপুরা এলাকায়ও পেশাগত দায়িত্বে বাঁধা এবং হামলার ঘটনা ঘটে সংবাদকর্মীদের ওপর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুভেচ্ছায় সিক্ত নির্মাতা রাজ

পরবর্তী

রহস্যময় পাথরের বলয়: স্টোনহেঞ্জ

পরবর্তী

রহস্যময় পাথরের বলয়: স্টোনহেঞ্জ

কারওয়ান বাজারে চলছে ইরানি ছবির শুটিং

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT