চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারওয়ান বাজারে চলছে ইরানি ছবির শুটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের সবজির আড়তে চলছে ইরানি ছবির শুটিং। ছবির নাম ‘শাবি কে মহ কমেল শোদ’ বাংলায় অর্থ দাঁড়ায় ‘যে রাতে চাঁদ পূর্ণতা পেয়েছিল’।

শুটিং ইউনিটের সঙ্গে আলাপ করে জানা যায় শুধু কারওয়ান বাজার নয়, নিউ মার্কেটসহ ঢাকার কয়েকটি লোকশনে চলছে এই ছবির শুটিং। চলবে মঙ্গলবার পর্যন্ত।

শুধু বাংলাদেশ নয়, এই ছবিটির দৃশ্যধারণ করা হবে ইরান ও পাকিস্তানে। গল্পের প্রয়োজনে বাংলাদেশে এটির শুটিং হচ্ছে বলে জানান ছবিটির উপদেষ্টা মুমিত আল রশিদ। তিনি বলেন, বাংলাদেশে এই ছবির বিশ ভাগ শুটিং হবে। তারপরেই শুটিং হবে পাকিস্তানে।

‘শাবি কে মহ কমেল শোদ’ একটি রোমান্টিক গল্পের ছবি। ছবিটি নির্মাণ করছেন নার্গিস অবইয়ার।

বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এলনাজ শাকেরদুস্ত, হুতান শাকিবা, ফেরেশতে সাদরে উরাফায়ি।

ইরানি নির্মাতাদের মধ্যে অন্যতম নার্গিস আবইয়ার। গেল ৯০তম অস্কার অ্যাওয়ার্ড-এর আসরে বিদেশি ভাষার ছবির শাখায় অন্যান্য দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা করেছে ইরান-ইরাক যুদ্ধ নিয়ে তার তৈরি ‘ব্রেথ’। ছবিতে একটি শিশুর সুন্দর কল্পনা জগত দেখানো হয় এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয় ১৯৮০ সালের ইরাক-ইরান যুদ্ধের অশান্তিতে। ছবিটি প্রযোজনা করেছিলেন নার্গিস আবইয়ারের স্বামী মোহাম্মাদ হোসেইন কাশেমি।

Reneta

ব্রেথ ছাড়াও নার্গিস নির্মাণ করেছেন অবজেক্ট ইন মিরর এবং ট্র‌্যাক ১২৩ নামের দুটি ফিচার ফিল্ম। এছাড়া আছে বেশ কয়েকটি ডকুফিল্ম। এরমধ্যে ওয়ান ডে আফটার দ্য টেন ডে, দ্য এন্ড ডে এবং কাইন্ড ডেড এন্ড উল্লেখযোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানচলচ্চিত্রনার্গিসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT