স্টোনহেঞ্জ ইংল্যান্ডের উইল্টশায়ারের অ্যামাসবারির নিকটে অবস্থিত। স্থাপনাটি নির্মাণ প্রায় ৪ হাজার বছর আগে। প্রত্নতত্ত্ববিদেরা এর নির্মাণ রহস্য নিয়ে এখনো বিভ্রান্তির মধ্যেই আছেন। বৃত্তাকার স্তম্ভটি তৈরি করতে ছোট-বড় প্রায় ১০০টি পাথর লেগেছে। বৃত্তাকার বড় দণ্ডায়মান পাথরের চতুর্দিকে রয়েছে মৃত্তিকা নির্মিত বাঁধ। ১৯৮৬ সালে ইউনেস্কো স্টোনহেঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভূক্ত করে। প্রতিবছর ১ মিলিয়নেরও বেশি মানুষ এই স্টোনহেঞ্জ দেখতে ইংল্যান্ড আসে।








