চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভেচ্ছায় সিক্ত নির্মাতা রাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ছোট ও বড় পর্দার দর্শকদের কাছে ‘নির্মাতা’ হিসেবে পরিচিত মুখ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গ্র্যাজুয়েট, দেনমহরের মতো নাটক বানিয়ে ছোটপর্দায় তিনি জনপ্রিয়তা পেয়েছেন। তেমনি প্রজাপতি, তারকাটা, সম্রাট ছবিগুলো পরিচালনা করে বড় পর্দায়ও সুনাম অর্জন করেছেন। ১০ আগস্ট  নির্মাতা রাজের জন্মদিন।

বিশেষ এই দিনের প্রথম প্রহর থেকেই তিনি নাটক ও চলচ্চিত্রের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাজকে বিভিন্ন ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার নিকট মানুষজন। এদিকে, এবারের জন্মদিনে নির্মাতা রাজ জানান, তিনি ব্যাচেলর লাইফের ইতি টানতে যাচ্ছেন!

চ্যানেল আই অনলাইনকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, এর আগে একাধিকবার বিয়ে করবো বললেও হয়ে ওঠেনি। ক্যারিয়ারে মনোযোগী ছিলাম। তবে এবার বিয়ে করতে যাচ্ছি। গত বছর বিয়ের কাজ সম্পন্ন করার কথা থাকলেও হয়নি।

নির্মাতা রাজ বলেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ (বিশ্ব ভালোবাসা দিবস) বিয়ে করবো। এই সিদ্ধান্ত চূড়ান্ত। পাত্রী পছন্দ করা আছে। এর বেশি কিছু জানাতে চাইনা। কারণ, ব্যক্তিগত বিষয় মানুষকে জানাওতে পছন্দ করিনা। কিছু জিনিস একেবারে পার্সোনাল থাকা উচিত।

যোগ করে তিনি বলেন, বিয়ে করবো একেবারে ঘরোয়াভাবে। বড় কোনো অনুষ্ঠান করবো না। গ্রামে গিয়ে গরীব মানুষদের খাওয়াবো। আমার ইচ্ছে এটাই।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিটি আছে মুক্তির অপেক্ষায়। এই ছবির মাধ্যমে প্রথমবার সিনেমার নায়ক হয়েছেন জনপ্রিয় তারকা তাহসান খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার প্রথমসারির নায়িকা শ্রাবন্তী। বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

আগামীকাল (শনিবার) থেকে ‘যদি একদিন’ ছবির ডাবিং শুরু হবে। অংশ নেবেন তাসকিন রহমান। রাজ জানান, ঈদের আগেই ছবির গান প্রকাশ করবেন। তার ইচ্ছে, আগামী নভেম্বর মাসে ‘যদি একদিন’ মুক্তি দেবেন। বলেন, যদি একদিন ছবি আমার স্বপ্নের প্রজেক্ট। এই ছবির কাজগুলো নিখুঁতভাবে করতে কাপৃণ্য করিনি।

‘যদি একদিন’-এ সময় দিতে গিয়ে এবারের ঈদের জন্য মাত্র দুটি নাটক নির্মাণ করেছেন রাজ।

ট্যাগ: তাহসানযদি একদিনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালে গিয়ে ইংল্যান্ডে ‘ভিলেন’ কোর্তোয়া

পরবর্তী

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কর্মসূচি

পরবর্তী

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কর্মসূচি

রহস্যময় পাথরের বলয়: স্টোনহেঞ্জ

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT