চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকতা ‘অপরাধ’ নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১৮, মে ২০২১
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সাংবাদিকতা কোনো ‘অপরাধ’ নয়- প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে মিরপুরের হোম অব ক্রিকেটে এভাবেই সোচ্চার হয়েছেন ক্রিকেট বিটের সাংবাদিকরা।

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে সোচ্চার সর্বস্তরের মানুষই। বাদ যাননি ক্রীড়াঙ্গনের সাংবাদিকরাও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল বিটের সাংবাদিকদের জানানো নীরব প্রতিবাদের মতো করে ক্রিকেট বিটের সংবাদকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন শের-ই-বাংলা স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে ব্যানার হাতে গ্যালারিতে একাট্টা হন সাংবাদিক সহকর্মীরা। তুলে ধরেন বক্তব্য, ব্যানারে লেখা সাংবাদিকতা কোনো ‘অপরাধ’ নয়। হ্যাশট্যাগে রোজিনা ইসলামের মুক্তির আবেদন।

সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন কাভার করতে আসা সাংবাদিকরা ক্যামেরা ও বুম অ্যাথলেটিকস ট্র্যাকে রেখে জানান নীরব প্রতিবাদ।

এর আগে রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।

সোমবার রোজিনা ইসলামকে সচিবালয়ের একটি কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পর শাহবাগ থানায় হস্তান্তর এবং সরকারি নথির ছবি তোলার ‘অপরাধে’ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে চলেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রতিবাদরোজিনা ইসলামলিড স্পোর্টসসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT