গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়টি মামলা হয়েছে, তা পুলিশকে জানাতে বলেছেন হাইকোর্ট। সাঁওতালদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের চাষ করা ফসল নেয়ার ব্যবস্থা করতেও বলেছেন আদালত। হাইকোর্ট ওই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন। সাহেবগঞ্জে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৫ থেকে ৬শ’ জনকে আসামি করে সাঁওতালদের করা প্রথম মামলায় ৫ জনকে আটক করা হয়েছে।
বিস্তারিত দেখুন মাজহারুল হক মান্নার রিপোর্টে।
https://www.youtube.com/watch?v=WuCsv8VyGc8








