রাজনীতি

সহযোগিতা দিতে চায় ‘জঙ্গি দমনে অভিজ্ঞ’ বিএনপি

সহযোগিতা দিতে চায় ‘জঙ্গি দমনে অভিজ্ঞ’ বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের অভিজ্ঞতা থেকে জঙ্গি দমনে সরকারকে সাহায্য করতে প্রস্তুত বিএনপি।

শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন হত্যাকাণ্ডে বিএনপিকে না জড়িয়ে প্রকৃত হত্যাকারীদের সনাক্ত করারও আহবান জানিয়েছেন রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল।

ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিষয়:আওয়ামী লীগ-বিএনপি জঙ্গি দমন রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…