সহপাঠী হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা সহপাঠী হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সহপাঠী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেট অবরোধ করে বিক্ষোভ করেছে তেজগাঁও বিজ্ঞান স্কুল ও কলেজসহ আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা। ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সড়ক অবরোধ করায় জাহাঙ্গীর গেট থেকে শাহবাগ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকালে তেজগাঁও বিজি প্রেসের সামনে আলী হোসেন নামে দশম শ্রেণীর এক ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






